ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের মাঝে বন্ধ হয়ে যাওয়া বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল কার্যক্রম পুনরায় শুরু করছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার।সোমবার কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (কিউসিএএ) দেশটির হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশি এয়ারলাইন্সগুলো তাদের ফ্লাইট কার্যক্রম শুরু করতে পারবে বলে জানিয়েছে।এক বিবৃতিতে কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, সর্বোচ্চ স্তরের প্রস্তুতি এবং পরিচালন দক্ষতা নিশ্চিতে সংশ্লিষ্ট সকল জাতীয় সংস্থার সঙ্গে সমন্বয় ও পরিস্থিতির ব্যাপক মূল্যায়ন শেষে ফ্লাইট চালুর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ব্যাপক অচলাবস্থার পর এই প্রথম আন্তর্জাতিক এয়ারলাইন্সের জন্য দেশটির আকাশসীমা পুনরায় উন্মুক্ত করা হলো। ইরান যুদ্ধের সময় উত্তেজনা বৃদ্ধির জেরে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ওই অঞ্চলের সব ফ্লাইট স্থগিত বা রুট পরিবর্তন করা হয়েছিল। এর ফলে মধ্যপ্রাচ্যের প্রধান প্রধান সব এভিয়েশন হাব ক্ষতিগ্রস্ত এবং বেশ কিছু আন্তর্জাতিক এয়ারলাইন্স দোহায় তাদের পরিষেবা বন্ধ করতে বাধ্য হয়।এক বিবৃতিতে কিউসিএএ বলেছে, পরিস্থিতি এবং পরিচালন সক্ষমতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট জাতীয় সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ‌‌ব্যাপক মূল্যায়ন করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দেশটির কর্তৃপক্ষ বলেছে, সব ফ্লাইট এবং সংশ্লিষ্ট কার্যক্রম আন্তর্জাতিকভাবে স্বীকৃত সর্বোচ্চ নিরাপত্তা ও সুরক্ষা মান মেনে পরিচালিত হবে। যাত্রী এবং এভিয়েশন কর্মীদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা ও সতর্কতা গ্রহণ করা হয়েছে।আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর এই প্রক্রিয়া কয়েক ধাপে বাস্তবায়ন করা হবে। প্রাথমিকভাবে কেবল নির্বাচিত কিছু বিদেশি এয়ারলাইন্স তাদের পরিষেবা শুরু করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।যাত্রীদের ভ্রমণের আগে সর্বশেষ তথ্যের জন্য সরাসরি নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। চলতি মাসের শুরুর দিকে বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরও পর্যায়ক্রমে পুনরায় ফ্লাইট চলাচল কার্যক্রম শুরু করেছে।সূত্র : দ্য ন্যাশনাল, আল জাজিরা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই অভিজ্ঞ ব্যাটারকে ছাড়াই ভারত সিরিজের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া
দুই অভিজ্ঞ ব্যাটারকে ছাড়াই ভারত সিরিজের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ঘোষিত এ দলে ইনজুরির কারণে Read more

সুনামগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে স্কুল ছাত্রীসহ নিহত ৩
সুনামগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে স্কুল ছাত্রীসহ নিহত ৩

সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক সড়কে পিক-আপ সিএনজি সংঘর্ষে স্কুল ছাত্রীসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় পিকআপ চালককে আটক করা হয়েছে। Read more

ক্লাব বিশ্বকাপের আলাদা ম্যাচে মাঠে নামবে রিয়াল-সিটি
ক্লাব বিশ্বকাপের আলাদা ম্যাচে মাঠে নামবে রিয়াল-সিটি

যুক্তরাষ্ট্রে আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে দুই ইউরোপীয়ান জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। বুধবার (১৮ জুন) Read more

আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ
আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ

আজ ১ অক্টোবর, আন্তর্জাতিক প্রবীণ দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫’ উদযাপিত হচ্ছে।জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৯০ সালের Read more

রাবার কারখানার কর্মকর্তাকে গুলি করে ৫ লাখ টাকা লুট
রাবার কারখানার কর্মকর্তাকে গুলি করে ৫ লাখ টাকা লুট

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গাজী রাবার প্রসেসিং প্লান্টেশন অফিসার ইনচার্জকে গুলি করে ৫ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় গুলিবিদ্ধ শামিম Read more

সাকিবের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ
সাকিবের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ

ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন