যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। দখলদার বাহিনীর হামলায় আবারও দুই ফিলিস্তিনি নিহত এবং চারজন আহত হয়েছেন। পশ্চিম তীরে আহত হয়েছে আরও এক ফিলিস্তিনি কিশোর। এদিকে, দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনায় যেতে হলে প্রথম ধাপের সব শর্ত সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে বলে সাফ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি বাহিনীর হামলা ও গুলিবর্ষণ থামছেই না।রবিবার (১৯ এপ্রিল) গাজার উত্তরাঞ্চলের দেইর আল বালাহ ও জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালায় দখলদার বাহিনী। এতে হতাহতের ঘটনা ঘটে।কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইল প্রায় ২ হাজার ৪০০ বার তা লঙ্ঘন করেছে, এতে বহু মানুষ নিহত ও হাজারো মানুষ আহত হয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই ফিলিস্তিনের স্বধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনায় যেতে হলে প্রথম ধাপের সব শর্ত সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে।সংগঠনটি মিশর ও অন্য মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় অংশ নিলেও, ইসরাইল বারবার চুক্তি ভঙ্গ করেছে এবং সেনা প্রত্যাহার ও পুনর্গঠনের মতো মূল শর্ত মানছে না বলে অভিযোগ হামাসের। যে কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে যুদ্ধবিরতি প্রক্রিয়া।২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে গাজায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ চলছে। পুরো অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনে এখন পর্যন্ত ৭৭৩ জন ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ১৭১ জন আহত হয়েছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সখীপুরে বেলতলী-বিন্নাখাইড়া কাঁচা রাস্তায় হাঁটাও দায়, দুর্ভোগে হাজারো মানুষ
সখীপুরে বেলতলী-বিন্নাখাইড়া কাঁচা রাস্তায় হাঁটাও দায়, দুর্ভোগে হাজারো মানুষ

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের বেলতলী-বিন্নাখাইড়া ভায়া বড়বাড়ী তিন কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রতিদিন Read more

জীবননগরে শাক বীজ উৎপাদনে ভাগ্য বদলেছে হাজার কৃষকের
জীবননগরে শাক বীজ উৎপাদনে ভাগ্য বদলেছে হাজার কৃষকের

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় শাকের বীজ উৎপাদনে পাল্টে গেছে অনেক কৃষকের ভাগ্য। বদলে দিয়েছে গ্রামীণ অর্থনীতির চিত্র। একসময় শুধু ইরি-বোরো ও Read more

কুমিল্লায় লিচু এখন রীতিমতো বিলাসিতা
কুমিল্লায় লিচু এখন রীতিমতো বিলাসিতা

তীব্র গরমে স্বস্তি এনে দেওয়া রসালো ফল লিচু এখন কুমিল্লার বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে। প্রতি বছরের তুলনায় এবার লিচুর Read more

মধ্যপ্রাচ্যের জ্বালানিকেন্দ্র উড়িয়ে দেওয়ার পাল্টা হুমকি দিল ইরান
মধ্যপ্রাচ্যের জ্বালানিকেন্দ্র উড়িয়ে দেওয়ার পাল্টা হুমকি দিল ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বিশ্বের জ্বালানি করিডোর হরমুজ প্রণালি ৪৮ ঘণ্টার মধ্যে খুলে Read more

বিয়ে ও সন্তান গ্রহণে আগ্রহ কমছে তরুণদের
বিয়ে ও সন্তান গ্রহণে আগ্রহ কমছে তরুণদের

পেশা, অর্থনৈতিক অবস্থা, ব্যক্তিস্বার্থসহ নানা কারণে বিয়ে ও সন্তান গ্রহণে আগ্রহ কমছে তরুণদের মধ্যে। সম্প্রতি ১৪ দেশের ১৪ হাজার তরুণকে Read more

বিএনপি নেতা সাইফুল হত্যা মামলায় একজন গ্রেপ্তার
বিএনপি নেতা সাইফুল হত্যা মামলায় একজন গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় আলোচিত বিএনপি নেতা সাইফুল সর্দার হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি চঞ্চল মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন