সৌদি আরবের নাজরান শহরে সড়ক দুর্ঘটনায় নুর করিম ফরহাদ (৪৫) নামে নোয়াখালীর এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই প্রবাসী গুরুতর আহত হয়েছেন।সোমবার (২০ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার মঞ্জু। এর আগে, শনিবার (১৮ এপ্রিল) রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত ফরহাদ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চরবাটা গ্রামের চান্দু সওদাগর বাড়ির চান মিয়ার ছেলে। অপরদিকে, আহত মো.জুয়েল (২৮) ও মো. হোসেন (৩২) একই এলাকার বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান ফরহাদ। সম্প্রতি তিনি নুর হোসেন নামে এক যুবককে সেখানে নিয়ে যান। শনিবার রাতে ওই যুবককে বিমানবন্দরে পৌঁছে দিতে যাওয়ার পথে নাজরান এলাকায় একটি লরির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতে ফরহাদসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন। আহত জুয়েল ও হোসেন বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার মঞ্জু আরও বলেন, তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ফরহাদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ‌‘হযরত আলীর মাজার’ খ্যাত নীল মসজিদ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ‌‘হযরত আলীর মাজার’ খ্যাত নীল মসজিদ

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মাজার-ই-শরীফ বা নীল মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার রাত প্রায় ১টার দিকে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে Read more

কোজাগরী লক্ষ্মীপূজা আজ
কোজাগরী লক্ষ্মীপূজা আজ

বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় আয়োজন ধনসম্পদের দেবী লক্ষ্মীর পূজা আজ। শাস্ত্রমতে, ধনসম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী লক্ষ্মী বিষ্ণুর পত্নী Read more

ইছামতি নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
ইছামতি নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভারত সীমান্তবর্তী ইছামতি নদী থেকে জুয়েল রানা (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ Read more

তীব্র গরমে নগরজীবন অচল, গ্রামাঞ্চলে অন্ধকারে দিন কাটছে অর্ধেক সময়
তীব্র গরমে নগরজীবন অচল, গ্রামাঞ্চলে অন্ধকারে দিন কাটছে অর্ধেক সময়

চট্টগ্রামে তীব্র তাপদাহের প্রেক্ষাপটে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ক্রমবর্ধমান তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের চাহিদা, কিন্তু উৎপাদন Read more

আ.লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতেই জরুরি মিটিং: প্রেসসচিব
আ.লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতেই জরুরি মিটিং: প্রেসসচিব

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আমরা আমাদের সরকারের বিবৃতি দিয়েছি। আজ রাতে মিটিং আছে, সেখানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন