মুন্সিগঞ্জের লৌহজংয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার (২০ এপ্রিল) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার মালির অংক বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।এসময় রুবেল স্টোরে পণ্যসামগ্রীর কোনো মূল্যতালিকা প্রদর্শন না করায় দোকানের মালিক রুবেল হাওলাদারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া পদ্মা বেকারিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক, পাউরুটি, বিস্কুট ও পিঠাসহ বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুত করার দায়ে বেকারির মালিক জহিরুল হককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাজমুল ইসলাম এবং লৌহজং থানা পুলিশের একটি দল।সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, ভোক্তা অধিকার রক্ষায় এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের তদারকি নিয়মিত চালানো হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।পিএম
Source: সময়ের কন্ঠস্বর
