ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিএনপির মনোনীত তালিকায় রয়েছেন শাম্মী আক্তার।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই নেত্রী বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সহসম্পাদক এবং দলের মিডিয়া সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি হবিগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে জেলার সাংগঠনিক ভিত শক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নবম জাতীয় সংসদেও তিনি সংরক্ষিত আসনের সদস্য ছিলেন।মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় শাম্মী আক্তার বলেন, ‘দলের প্রতি আমার দায়বদ্ধতা সবসময় নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি। এই মনোনয়ন আমার জন্য যেমন সম্মানের, তেমনি বড় এক দায়িত্ব। আমি আমৃত্যু দলের আদর্শ ও নেতা-কর্মীদের প্রত্যাশা পূরণে কাজ করে যেতে চাই।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালুকায় নিহত ছাত্রদলকর্মী পারভেজের স্মরণে দোয়া ও সমবেদনা
ভালুকায় নিহত ছাত্রদলকর্মী পারভেজের স্মরণে দোয়া ও সমবেদনা

ময়মনসিংহের ভালুকা উপজেলার কাইচান গ্রামের সন্তান ও প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদলকর্মী পারভেজের স্মরণে শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য Read more

ইরানে ইসরাইল-মার্কিন হামলার নিন্দা জানালো ব্রিকস
ইরানে ইসরাইল-মার্কিন হামলার নিন্দা জানালো ব্রিকস

ইরানের ওপর ইসরাইল ও মার্কিন হামলার নিন্দা জানিয়েছে ব্রিকসের সদস্য দেশগুলো। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলনের Read more

১৪ ডিসেম্বর: নামাজের সময়সূচি
১৪ ডিসেম্বর: নামাজের সময়সূচি

আজ রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বাংলা, ২২ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে মিললো যুবকের মরদেহ
নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে মিললো যুবকের মরদেহ

মাদারীপুরের কালকিনিতে  নিখোঁজের ১০ দিন পর রুহুল আমিন ঘরামী (৪৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (২৩ মার্চ) Read more

সচিবালয়ে আন্দোলনকারী ১৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
সচিবালয়ে আন্দোলনকারী ১৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা

সচিবালয়ে ভাতা দাবিতে মিছিল, মিটিং ও আন্দোলন করার পাশাপাশি অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ রাখার অভিযোগে ১৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শাহবাগ থানায় Read more

জুলাইয়ে সড়কে প্রাণ হারিয়েছেন ৫২০ জন
জুলাইয়ে সড়কে প্রাণ হারিয়েছেন ৫২০ জন

সারাদেশে গত জুলাই মাসে ৫০৬টি সড়ক দুর্ঘটনায় ৫২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় ১ হাজার ৩৫৬ আহত হয়েছেন।মঙ্গলবার (১২ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন