কিশোরগঞ্জের কটিয়াদীতে কাঁচা মরিচের বাজারে ধস নেমেছে। অথচ এক মাস আগেও দাম ছিল ২০০ থেকে ২৪০ টাকা কেজি। হঠাৎ বাজার দর কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন অনেক কৃষক। বাজারে এক কাপ দুধ চায়ের দাম ১০ টাকা। সেই হিসেবে দুই কাপ চায়ের দামে এক কেজি কাঁচা মরিচ কেনা যাচ্ছে।ব্যবসায়ী ও কৃষি সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার তুলনায় বাজারে বেশি সরবরাহ থাকায় মরিচের বাজারে ধস নেমেছে। জমিতে নতুন চাষাবাদ করার জন্য সবাই একসঙ্গে মরিচ বিক্রি করে দিচ্ছেন—এটাও মূল্য ধসের বড় একটি কারণ।সোমবার (২০ এপ্রিল) সকালে জালালপুর ইউনিয়নের নদীর বাঁধ পাইকারি হাটে ভালো মানের কাঁচা মরিচের দাম ছিল ২০ টাকা কেজি। প্রতি মণ দাম ছিল ৮০০ টাকা। এছাড়াও বাজিতপুর উপজেলার বৃহৎ সবজির হাট পিরিজপুরেও একই দাম দেখা গেছে। সেখানেও প্রচুর পরিমাণ কাঁচা মরিচ উঠেছে।সরেজমিনে হাট ঘুরে দেখা যায়, প্রচুর পরিমাণ কাঁচা মরিচের আমদানি। কৃষকরা বস্তাভর্তি কাঁচা মরিচ নিয়ে বসে আছেন। মাঝে মধ্যে পাইকারি ব্যবসায়ীরা এসে কেজিপ্রতি ২০ টাকার বেশি বলছেন না। সেই হিসেবে প্রতি মণ মরিচ ৮০০ টাকা। দামের এই বড় দরপতনে অনেক কৃষকের হতাশা প্রকাশ পেতে দেখা যায়। কোনো কোনো কৃষকের যানবাহন খরচও উঠছে না।ফেকামারা গ্রামের কৃষক নুরুল ইসলাম বলেন, “আমি ২০ শতাংশ জমিতে এবার মরিচ চাষ করেছি। আজ প্রথম মরিচ তুলে বিক্রি করতে এসে দাম শুনে হতাশ। ঔষধ ও অন্যান্য পরিচর্যা মিলিয়ে এমন দামে উৎপাদন খরচও উঠবে না।”পাশ্ববর্তী মনোহরদী উপজেলার চরমান্দালিয়া গ্রামের কৃষক বাদশা মিয়া বলেন, “পাঁচ শতাংশ জমিতে মরিচ চাষ করেছি। প্রথম দিকে ভালো দাম পেয়েছি। এখন গাছ তুলে অন্য চাষাবাদ করব। এজন্য মরিচ নিয়ে এসেছি। আমার মতো অনেকেই শেষ দিকে সব মরিচ বিক্রি করে দেবে। এজন্যই বাজারে মরিচ বেশি।”পাইকারি ব্যবসায়ী আবু হানিফ বলেন, “এই সপ্তাহে প্রচুর মরিচের আমদানি হয়েছে। কৃষকরা একসঙ্গে মরিচ বিক্রি করে দিচ্ছেন। তাই হঠাৎ দামের দরপতন। কিছুদিন পর আবার সরবরাহ কমে গেলে দাম বাড়তে পারে।”কটিয়াদী কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাইনুল ইসলাম বলেন, “মৌসুমের শেষ সময়ে কৃষকরা মরিচ বিক্রি করে দিচ্ছেন, এজন্য আমদানি বেড়েছে। তবে মরিচ শুকানো গেলে পরবর্তীতে ভালো দাম পাওয়া যেত। কিছুদিন দাম কম থাকলেও পরে সরবরাহ কমে গেলে আবার দাম বাড়তে পারে।”ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লাই ধর্ম অবমাননার অভিযোগে মাজার ভাঙচুর
কুমিল্লাই ধর্ম অবমাননার অভিযোগে মাজার ভাঙচুর

কুমিল্লার হোমনা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে হাত মাইকে ঘোষণা দিয়ে কফিল উদ্দিন শাহর মাজার ও দরগায় হামলা, ভাঙচুর ও Read more

৫৫ লাখ টাকা ছিনতাই, নগদ কর্মকর্তা ও কার চালক পুলিশের হেফাজতে
৫৫ লাখ টাকা ছিনতাই, নগদ কর্মকর্তা ও কার চালক পুলিশের হেফাজতে

যশোরের মণিরামপুরে প্রাইভেটকার থামিয়ে নগদ কোম্পানির ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। তারা হলেন নগদের Read more

একটি বিশেষ দলের প্রতি ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ
একটি বিশেষ দলের প্রতি ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

এখন পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতিতে নির্বাচন কমিশনের (ইসি) নেওয়া পদক্ষেপগুলো সামগ্রিকভাবে ইতিবাচক হলেও কয়েকটি বিষয়ে Read more

হার্টের স্বাস্থ্য ভালো রাখবে আম
হার্টের স্বাস্থ্য ভালো রাখবে আম

আমকে বলা হয় ফলের রাজা। কারণ এতে রয়েছে অনেক পুষ্টিগুণ যা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। আম বাংলাদেশের জাতীয় গাছ। আম Read more

মাদারীপুরে ইউপি চেয়ারম্যান শাজাহান মোল্লা গ্রেপ্তার
মাদারীপুরে ইউপি চেয়ারম্যান শাজাহান মোল্লা গ্রেপ্তার

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে নিজ এলাকা নরারকান্দি গ্রাম Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন নাহিদ ইসলাম
প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ‘প্রধান উপদেষ্টা পদত্যাগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন