যশোরের মণিরামপুরে প্রাইভেটকার থামিয়ে নগদ কোম্পানির ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। তারা হলেন নগদের যশোর শাখার কর্মকর্তা সদর উপজেলার ভাতুড়িয়া হাফেজ পাড়ার জালাল উদ্দিনের ছেলে রবিউল ইসলাম এবং প্রাইভেটকারের চালক শহরের পোস্ট অফিস পাড়ার মোহাম্মদ সাজু।জানা গেছে, মঙ্গলবার (১৭ জুন) সকালে নগদ যশোরের একাউন্টেন্ট কাজী মমিনুর ইসলামের কাছ থেকে ৫৫ লাখ টাকা নিয়ে রবিউল ইসলাম একটি (ঢাকা মেট্টো গ-১৫-৫৯২৩) প্রাইভেটকারে মনিরামপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ওই টাকা মনিরামপুর শাখা সাব অফিসের কর্মকর্তা সাজিদের কাছে পৌঁছে দেয়ার কথা ছিল। পথিমধ্যে কুয়াদার জামতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত প্রাইভেটের সামনে গিয়ে গতিরোধ করে। এসময় দুর্বৃত্তরা প্রাইভেটের গ্লাস ভাঙচুরের পর টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়।এই বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল শেখ জানান, প্রাইভেটকার থামিয়ে নগদ কোম্পানির ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নগদ কর্মকর্তা রবিউল ও প্রাইভেটকার চালক সাজুকে হেফাজতে নেয়া হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিবাদ মীমাংসা করতে গিয়ে পুলিশ কর্মকর্তা ছুরিকাহত
বিবাদ মীমাংসা করতে গিয়ে পুলিশ কর্মকর্তা ছুরিকাহত

জয়পুরহাটের পাঁচবিবিতে পারিবারিক বিবাদ মিমাংসার করতে গিয়ে এক পুলিশ কর্মকর্তা কাঁচির আঘাতে আহত হয়েছে। রবিবার(১১ মে) বিকেল সাড়ে পাঁচটায় জয়পুরহাট জেনারেল Read more

মিরসরাইয়ে অপ্রতিরোধ্য চোরের দল, দিশেহারা জনগন
মিরসরাইয়ে অপ্রতিরোধ্য চোরের দল, দিশেহারা জনগন

চট্টগ্রামের মিরসরাইয়ে গত কয়েক মাস ধরে একের পর এক চুরির ঘটনায় দিশেহারা হয়ে উঠেছে সাধারণ মানুষ। শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, Read more

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক
স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য Read more

ময়মনসিংহে গাছের নিচে চাপা পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু
ময়মনসিংহে গাছের নিচে চাপা পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে নারিকেল গাছের নীচে চাপা পড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার রাজগাতী গ্রামে Read more

এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার
এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

ঢাকা মাওয়া এক্সপ্রেসেওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে অ্যাম্বুলেন্সের ৫ জন নিহতের ঘটনায় ঘাতক বাসের চালককে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।মঙ্গলবার (২০ মে) সকালে Read more

জাতীয় সনদ নাগরিকের সকল অধিকার সুরক্ষিত করবে: আলী রীয়াজ
জাতীয় সনদ নাগরিকের সকল অধিকার সুরক্ষিত করবে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাবিত জাতীয় সনদ নিঃসন্দেহে দেশের নাগরিকদের সকল অধিকার সুরক্ষিত করবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন