চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারাদেশের সকল শিক্ষাবোর্ডে একযোগে শুরু হচ্ছে। এ লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের পরীক্ষায় উপজেলার চারটি কেন্দ্রে মোট ৩ হাজার ৩৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রতিটি কেন্দ্রের প্রতিটি হলরুমে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যাতে সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।কেন্দ্রভিত্তিক তথ্য অনুযায়ী, এসএসসি পরীক্ষার জন্য সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (কোড-২৪৯) কেন্দ্রে ১ হাজার ৯০ জন এবং নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় (কোড-৩৬৯) কেন্দ্রে ৮০২ জন পরীক্ষার্থী অংশ নেবে। দাখিল পরীক্ষার জন্য নাগরপুর মহিলা কলেজ (কোড-২৫৭) কেন্দ্রে ৬১৩ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার জন্য নাগরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (কোড-৫৩২৮) কেন্দ্রে ৫২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।একজন অভিভাবক বলেন, “প্রশাসনের কঠোর নজরদারির কারণে আমরা আশাবাদী, আমাদের সন্তানরা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারবে।”একজন পরীক্ষার্থী জানায়, “পরীক্ষা নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও প্রস্তুতি ভালো আছে। সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারবো বলে আশা করছি।”উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ বলেন, “পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি কক্ষে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। কোনো ধরনের অনিয়মের সুযোগ থাকবে না এবং পরীক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছে।”উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন বলেন, “পরীক্ষা চলাকালীন প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য দায়িত্ব পালন করবেন। প্রশাসন সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং প্রতিটি কক্ষে সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালীন কেন্দ্র এলাকায় অপ্রয়োজনীয় জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে এবং স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে পরীক্ষা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছে উপজেলা প্রশাসন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে দায়সারা রিপেয়ারিং, পা দিয়ে মেরামত!
ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে দায়সারা রিপেয়ারিং, পা দিয়ে মেরামত!

দুর্ভোগের রাস্তা কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে দায়সারা রিপেয়ারিং এর কাজ চলছে। সড়ক ও জনপথের সংশ্লিষ্টদের নেই কাজের তদারকি। ফলে ড্রাইভার-হেলপার মিলে করছে Read more

‘স্যার আপনাকে ৫ বছর চাই’
‘স্যার আপনাকে ৫ বছর চাই’

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যত ৩ Read more

এলাকাবাসীর ‘শাস্তি অপেক্ষা করছে’, ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যানের মন্তব্য
এলাকাবাসীর ‘শাস্তি অপেক্ষা করছে’,  ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যানের মন্তব্য

এলাকায় রেকর্ড পরিমাণ উন্নয়ন কাজ করার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও বিরূপ মন্তব্য করায় এলাকাবাসীর জন্য ‘শাস্তি অপেক্ষা করছে’ বলে Read more

ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে: মার্কিন প্রেসিডেন্ট
ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে: মার্কিন প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ ‘সাফল্যের সঙ্গে’ এগোচ্ছে। এটি শিগগিরই শেষ হবে।নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে এক অনুষ্ঠানে Read more

ইসরাইলকে রুখতে ইসলামিক টাস্কফোর্স গঠনের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
ইসরাইলকে রুখতে ইসলামিক টাস্কফোর্স গঠনের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর

কাতারে অনুষ্ঠিত জরুরি আরব-ইসলামিক সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসরাইলের কাতারে চালানো ‘বেপরোয়া ও উসকানিমূলক’ হামলাকে কঠোরভাবে নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন