কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে খরিফ মৌসুমে ঝালকাঠির ২ হাজার ৫শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করছে কৃষি বিভাগ।সোমবার (২০ এপ্রিল) সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।এই প্রণোদনা কার্যক্রমের আওতায় খরিফ-১ মৌসুমে ঝালকাঠি সদর উপজেলার তালিকাভুক্ত ২ হাজার ৫শ ৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ এবং ১০ কেজি ডিএপি ও এমওপি সার দেওয়া হবে।সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আহম্মদের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যদা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা খাদিজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহমুদুল আলম জমাদ্দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইফুন নাহার এবং উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গার রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় রেললাইন থেকে আসিফ (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আসিফ চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার আব্দুর রাজ্জাকের Read more

অটিস্টিক প্রাইড ডে: বেড়ে উঠুক আগামীর শিশু
অটিস্টিক প্রাইড ডে: বেড়ে উঠুক আগামীর শিশু

অটিস্টিক এক ধরনের মানসিক বিকাশজনিত সমস্যা। অটিজম একটি রোগ মাত্র। যা চিকিৎসার মাধ্যমে সেরে ওঠা সম্ভব। সাধারণত জন্মের প্রথম ৩ Read more

কেমন হতে পারে নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশ
কেমন হতে পারে নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশ

আজ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ–নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের মাধ্যমে ডাচরা প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি Read more

সৌদিজুড়ে প্রবল ঝড়-বৃষ্টি, বন্যার সতর্কবার্তা
সৌদিজুড়ে প্রবল ঝড়-বৃষ্টি, বন্যার সতর্কবার্তা

সৌদি আরবের বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়াসহ মাঝারি ও ভারী বৃষ্টি শরু হয়েছে। যদি অল্প সময়ের মধ্যে আবহাওয়া পরিস্থিতির উন্নতি না Read more

বিশ্ব এখন বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে: রাশিয়া
বিশ্ব এখন বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে: রাশিয়া

বিশ্ব এখন বিপর্যয়ের কিনারায় রয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। সেই সঙ্গে সংকট বিস্তার রোধে জরুরি Read more

কালিয়াকৈরে ‘লাশ’ সন্দেহে গুজব, প্যাকেট খুলে মিলল মৃত কুকুর
কালিয়াকৈরে ‘লাশ’ সন্দেহে গুজব, প্যাকেট খুলে মিলল মৃত কুকুর

গাজীপুরের কালিয়াকৈরে পলিথিনে মোড়ানো এক অজ্ঞাত প্যাকেটকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্য। স্থানীয়দের ধারণা ছিল এটি মানুষের লাশ। তবে পুলিশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন