বাজারের চাপ সামাল দিতে সোমবার থেকে অকটেনে ২০ শতাংশ এবং ডিজেল ও পেট্রোলে ১০ শতাংশ বাড়তি বরাদ্দ দিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।বর্তমান চাহিদা বিবেচনায় ডিলার ও ভোক্তা পর্যায়ে সরবরাহ ঠিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি। রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানায় বিপিসি।বিপিসির বন্টণ ও পরিবীক্ষণ অধিশাখা থেকে জারি করা এ আদেশে বলা হয়, ডিজেলের দৈনিক বরাদ্দ ১৩ হাজার ৪৮ মেট্রিক টন, অকটেন ১ হাজার ৪২২ মেট্রিক টন এবং পেট্রোল ১ হাজার ৫৪৭ মেট্রিক টন ধরা হয়েছে। কোম্পানিভিত্তিক শেয়ারও নির্ধারণ করে দেওয়া হয়েছে।এই সিদ্ধান্ত এল এমন এক সময়, যখন সরকার একদিকে খুচরা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, অন্যদিকে সরবরাহ চাপ কমাতে বাজারে অতিরিক্ত তেল ছাড়ার পদক্ষেপ নিচ্ছে।নির্দেশনা অনুযায়ী দৈনিক ১৩ হাজার ৪৮ মেট্রিক টন ডিজেল, ১ হাজার ৫১১ মেট্রিক টন পেট্রোল ও ১৪২২ মেট্রিক টন অকটেন বিক্রি করা হবে।বিপিসির তথ্য বলছে, এ বছর এপ্রিলে দৈনিক গড়ে ডিজেল বিক্রি ১১ হাজার ১০৭ টন। গত বছর এপ্রিলে গড়ে বিক্রি ছিল ১১ হাজার ৮৬২ টন। এ বছর প্রতিদিন ডিপো থেকে গড়ে অকটেন সরবরাহ ১ হাজার ১২৯ টন। আগের বছর যা ছিল গড়ে ১ হাজার ১৮৫ টন। অপরদিকে গড়ে পেট্রোল বিক্রি হয়েছে ১ হাজার ২৫৩ টন। আগের বছরে এপ্রিলে দিনে গড়ে বিক্রি ছিল ১ হাজার ৩৭৪ টন।এদিকে শনিবার রাতে সরকার চার ধরনের তেলের দাম এক লাফে ১০ শতাংশের বেশি বাড়িয়েছে। নতুন দর নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ডিজেল ১১৫, অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ ও কেরোসিন ১৩০ টাকা, যা রোববার থেকে কার্যকর হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রিয়ালের ম্যাচসহ টিভিতে যত খেলা
রিয়ালের ম্যাচসহ টিভিতে যত খেলা

বাংলাদেশ ক্রিকেট লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে আজ। এছাড়া লা লিগায় রিয়াল মাদ্রিদের খেলা হবে।ক্রিকেটবিসিএলউত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চলসকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবিপূর্বাঞ্চল-মধ্যাঞ্চলসকাল ৯-৩০ মি., Read more

আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

​দীর্ঘদিন ধরে কমিটিবিহীন থাকার পর অবশেষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে Read more

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা ঘটনায় জড়িত গ্রেপ্তার ৭
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা ঘটনায় জড়িত গ্রেপ্তার ৭

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা মামলায় ৭ জনকে গ্রেফতার করেছে Read more

হোয়াইট হাউজের ‘পা চাটবে না’ ইরান
হোয়াইট হাউজের ‘পা চাটবে না’ ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত ইরানের কূটনৈতিক মিশন। ইরানি আলোচকরা হোয়াইট হাউজে যেতে চান– Read more

দলীয় পদ স্থগিত আলোচিত নেতা ফজলুর রহমান পেলেন বিএনপির মনোনয়ন
দলীয় পদ স্থগিত আলোচিত নেতা ফজলুর রহমান পেলেন বিএনপির মনোনয়ন

দলীয় পদ স্থগিত হওয়া আলোচিত বিএনপি নেতা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন Read more

হিটলারের প্রশংসা করায় বিতর্কে মাস্কের এআই চ্যাটবট
হিটলারের প্রশংসা করায় বিতর্কে মাস্কের এআই চ্যাটবট

ইলন মাস্কের কোম্পানি এক্সএআই-এর তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রোক আবারও সমালোচনার মুখে পড়েছে। এবারের অভিযোগ, এই চ্যাটবট ইহুদিবিদ্বেষী বক্তব্য, ষড়যন্ত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন