দলীয় পদ স্থগিত হওয়া আলোচিত বিএনপি নেতা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন।সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থীদের (প্রাথমিক) নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে কিশোরগঞ্জ-৪ আসন থেকে প্রাথমিকভাবে বিএনপি নেতা ফজলুর রহমানকে মনোনীত করা হয়েছে।সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সারাদেশে ধাপে ধাপে প্রার্থীর তালিকা প্রকাশ করা হচ্ছে। যেসব আসনে এখনো আলোচনা চলছে, সেসব আসনে নাম পরে ঘোষণা করা হবে। কিশোরগঞ্জ জেলার ক্ষেত্রে ৬টি আসনের মধ্যে ৪টি আসনের প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে, বাকি দুই আসনে এখনো সিদ্ধান্ত হয়নি।ঘোষিত প্রার্থীরা: কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া): জেলা জজ কোর্টের পিপি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনকিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তারাইল): সাবেক শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুক কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম): চেয়ারপারসনের উপদেষ্টা (পদ স্থগিত) অ্যাডভোকেট ফজলুর রহমানকিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর): ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমকিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) ও কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী): পরে ঘোষণা করা হবেদলীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ-১ ও কিশোরগঞ্জ-৫ আসনের জন্য একাধিক প্রার্থীর নাম প্রস্তাব আকারে কেন্দ্রে পাঠানো হয়েছে। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে এ দুই আসনের প্রার্থীর নাম খুব শিগগিরই ঘোষণা করা হবে।এর আগে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ২৬ আগস্ট বিএনপির পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমানের সব দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়। এর আগে, ২৪ আগস্ট তার নামে কারণ দর্শানোর নোটিশ জারি করে দল। নোটিশের লিখিত জবাব না দিয়ে তিনি সময় বাড়ানোর আবেদন করেন, যা বিবেচনায় নিয়ে আরও ২৪ ঘণ্টা সময় বাড়ানো হয়। পরে তিনি নোটিশের জবাব দিলেও তা দলীয় হাইকমান্ডকে সন্তুষ্ট করতে পারেনি। ফলস্বরূপ, তার সব দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়।গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি বিভিন্ন বক্তব্য-বিবৃতি এবং টেলিভিশন টক শোতে কথা বলার মাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। মুক্তিযুদ্ধের পক্ষে তার অবস্থানকে অনেকেই প্রশংসা করেন। আবার তার বিভিন্ন বক্তব্য বিতর্ক তৈরি করেছে এবং সমালোচনাও হয়েছে।উল্লেখ্য, অ্যাডভোকেট মো. ফজলুর রহমান ২০০৭ সালে বিএনপিতে যোগদান করেন এবং প্রায় আট বছর কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসন থেকে ধানের শীষ প্রতীকে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে তিনি দুবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ, থ্রি হুইলারে আতঙ্ক
সিরাজগঞ্জে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ, থ্রি হুইলারে আতঙ্ক

ঈদুল আযহা উপলক্ষে প্রিয়জনের টানে নারীর টানে রাজধানী ছাড়ছে মানুষ। উত্তরের পথে যাত্রা করা যাত্রীদের ঢল এখন সিরাজগঞ্জের মহাসড়কে। যমুনা Read more

মুন্সিগঞ্জে কিশোরীকে গণধর্ষণ মামলার দুই যুবক গ্রেপ্তার
মুন্সিগঞ্জে কিশোরীকে গণধর্ষণ মামলার দুই যুবক গ্রেপ্তার

মুন্সিগঞ্জ সদরে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার আসামি দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।সোমবার Read more

খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির চেষ্টা, কৃষকদল নেতা বহিষ্কার
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির চেষ্টা, কৃষকদল নেতা বহিষ্কার

পাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি করতে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে আটক হয়েছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের নেতা সেলিম রেজা। খবর পেয়ে Read more

আজ ২৫ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৫ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায় ‘শক্তিশালী হামলা’ শুরু করেছে জানালেন ট্রাম্প, লক্ষ্য ইসলামিক স্টেট
যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায়  ‘শক্তিশালী হামলা’ শুরু করেছে জানালেন ট্রাম্প, লক্ষ্য ইসলামিক স্টেট

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তার দাবি, এই দলটি খ্রিস্টানদের হত্যার জন্য দায়ী।

৪৯তম বিসিএসের ফল প্রকাশ হতে পারে আজ
৪৯তম বিসিএসের ফল প্রকাশ হতে পারে আজ

এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ১০ দিনের মধ্যে ৪৯তম (বিশেষ) বিসিএসের ফল রবিবার (১৯ অক্টোবর) প্রকাশ করা হতে পারে।পিএসসি জানিয়েছে, ফল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন