গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারিদের হামলায় রাহাত নামে এক পুলিশ সদস্য (কনস্টেবল) আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) রাতে টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি টঙ্গী পূর্ব থানায় কর্মরত রয়েছেন। এঘটনায় রোবিবার পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দায়িত্ব পালনকালে টঙ্গীবাজার এলাকায় পুলিশের টহল দল সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশি করছিলেন। এ সময় কনস্টেবল রাহাতকে লক্ষ্য করে কয়েকজন মাদক কারবারি অতর্কিত হামলা চালায়। তারা কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে তাকে গুরুতর আহত করে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেন।এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, এ ঘটনায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মসজিদে হারাম-নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
মসজিদে হারাম-নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজের ইমামতি করবেন ও খুতবা দেবেন যারা, তারা Read more

রায় থাকা সত্ত্বেও মোবাইল কোর্টের কারাদণ্ড, শোকজ এসি ল্যান্ডসহ পাঁচ জনকে
রায় থাকা সত্ত্বেও মোবাইল কোর্টের কারাদণ্ড, শোকজ এসি ল্যান্ডসহ পাঁচ জনকে

সিলেটের গোলাপগঞ্জে সিনিয়র সহকারী জজ আদালতের রায় থাকা সত্ত্বেও মোবাইল কোর্ট পরিচালনা করে একই পরিবারের মহিলা সহ ৪ জনকে কারাদণ্ড Read more

মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশিসহ ১৯৬ বিদেশি আটক
মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশিসহ ১৯৬ বিদেশি আটক

মালয়েশিয়ার কুয়ালালামপুরের চাউ কিট এলাকায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ মোট ১৯৬ জন বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিযানে আরও তিনজন Read more

নান্দাইলে বাদাম তোলতে ব্যস্ত কৃষক
নান্দাইলে বাদাম তোলতে ব্যস্ত কৃষক

ময়মনসিংহের নান্দাইলে বাদাম তোলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। ভালো ফলন ও ভালো দাম পেয়ে খুশি তারা। বাদাম চাষে কৃষকরা Read more

সড়কপথে ইরানে অত্যাধুনিক ড্রোন পাঠাচ্ছে রাশিয়া?
সড়কপথে ইরানে অত্যাধুনিক ড্রোন পাঠাচ্ছে রাশিয়া?

রাশিয়া ইরান থেকে পাওয়া ড্রোন প্রযুক্তিকে আরও আধুনিক করে সেটির উন্নত সংস্করণ আবার ইরানে ফিরিয়ে দিচ্ছে। এ সপ্তাহে মার্কিন ও Read more

কক্সবাজারের রামুতে রহস্যজনকভাবে ৪ শিশু নিখোঁজ
কক্সবাজারের রামুতে রহস্যজনকভাবে ৪ শিশু নিখোঁজ

কক্সবাজারের রামুতে একই পরিবারের চার শিশু জুমার নামাজে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। শুক্রবার (৪ জুলাই) দুপুরের পর থেকে তাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন