মালয়েশিয়ার কুয়ালালামপুরের চাউ কিট এলাকায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ মোট ১৯৬ জন বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিযানে আরও তিনজন স্থানীয় নাগরিককেও আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে অবৈধ অভিবাসী শ্রমিক নিয়োগের অভিযোগ রয়েছে।অভিযানটি পরিচালিত হয় বৃহস্পতিবার রাতে। প্রায় ৭০০ মিটার এলাকা জুড়ে ৪৫টি রেস্তোরাঁ, হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় ৪০০ জনের কাগজপত্র যাচাই করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বিভিন্ন দেশের ১৯৬ জনকে আটক করা হয়। তাদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, জর্ডান, নেপাল, ফিলিপাইন ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন।অভিযানে অবৈধ কার্যক্রম চালানোর অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার ৫০০ রিঙ্গিত জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৫২টি টেবিল ও ২০৪টি চেয়ার জব্দ করা হয়। সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোম্পানি কমিশন আইন লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে।আটক বিদেশিদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। অবৈধ অভিবাসন ও অনুমোদনহীন কর্মসংস্থান ঠেকাতে ভবিষ্যতেও এমন অভিযান চলবে বলে জানায় ইমিগ্রেশন বিভাগ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ এক নারীর
উখিয়ায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ এক নারীর

কক্সবাজারের উখিয়ায় এক নারী হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি পূর্বে প্রিয়াংকা রাণী দে নামে পরিচিত ছিলেন। Read more

সরিষাবাড়ীতে একটি মন্দিরে সাতটি প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ১
সরিষাবাড়ীতে একটি মন্দিরে সাতটি প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ১

জামালপুরের সরিষাবাড়ীতে তাড়িয়াপাড়া শ্রী শ্রী কালীমাতা মন্দির ও দুর্গা মন্দিরের সকল প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে কোন Read more

মাদ্রাসায় হামলার অভিযোগে শ্রমিকদল নেতা বহিষ্কার
মাদ্রাসায় হামলার অভিযোগে শ্রমিকদল নেতা বহিষ্কার

মৌলভীবাজারে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় এবং মাদ্রাসা কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের দেশীয় অস্ত্রসস্ত্রসহ ভয়ভীতি প্রদর্শন করায় এক শ্রমিকদল Read more

নীলফামারীতে লরি থেকে তেল চুরি, ৩ জনের ৬ মাসের জেল ও জরিমানা
নীলফামারীতে লরি থেকে তেল চুরি, ৩ জনের ৬ মাসের জেল ও জরিমানা

নীলফামারীতে লরি রাস্তার পাশে দাঁড় করিয়ে তেল চুরির অভিযোগে তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা Read more

ভারতের জম্মু-কাশ্মীরে ফের মেঘভাঙা বৃষ্টি, নিহত ৭
ভারতের জম্মু-কাশ্মীরে ফের মেঘভাঙা বৃষ্টি, নিহত ৭

ভারতের জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও Read more

২৪ হাজার কোটি টাকার মূলধন হারালো শেয়ারবাজার
২৪ হাজার কোটি টাকার মূলধন হারালো শেয়ারবাজার

দেশের পুঁজিবাজারের দরপতন থামছেই না। সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, তার ছয়গুণের বেশি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন