রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে নতুন করে রোগী ভর্তি হয়েছে ১০ জন শিশু। এদিন হাম আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রামেক কর্তৃপক্ষ।রোববার (১৯ এপ্রিল) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস।হাম আপডেট দিতে গিয়ে তিনি বলেন, গত ২৪ ঘন্টায় হাম উপসর্গ কিংবা আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে। এদিন নতুনভাবে উপসর্গ নিয়ে শিশু বিভাগে ভর্তি হয়েছে ১০ জন শিশু। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন শিশু। বর্তমানে সাসপেক্টেড হামে চিকিৎসাধীন ১৩২ জন।তিনি আরও জানান, এ পর্যন্ত সাসপেক্টেড হামের মোট ভর্তি রোগী হয়েছে ৬৬১ জন শিশু। এবং এখন পর্যন্ত রামেকে সাসপেক্টেড হামে মোট মৃত্যু হয়েছে ৫২ জন শিশুর।এমআর-২
Source: সময়ের কন্ঠস্বর
