যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে।রোববার (১৩ জুলাই) রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে সোমবার নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর এএফপির।ফায়ার চিফ জেফ্রি বেকন বলেন, গতরাতে এ ভবনে নয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এটি একটি অবর্ণনীয় ট্র্যাজেডি। নিহতদের জন্য প্রার্থনা করছি।এ ঘটনায় আরও একজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রায় ৩০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং অন্তত ১২ জনকে উদ্ধার করতে ফায়ার সার্ভিস কর্মীদের মই ব্যবহার করতে হয়েছে।ঘটনার সময় ভবনের সামনের অংশে আগুন ও ঘন ধোঁয়া দেখা যায় এবং অনেকেই তখনো ভেতরে আটকা ছিলেন বলে জানান বেকন।আগুনে আহত ৫ দমকলকর্মী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।স্থানীয় সময় রাত ১০টার কিছু আগে আগুনের সূত্রপাত হয়। কীভাবে অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোটের রাতে ডাকসুর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী
ভোটের রাতে ডাকসুর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। ভোট গ্রহণ শুরু হবে আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালেই। তবে Read more

২০২৯ সালের আগেই মুখ থুবড়ে পড়বে মোদি সরকার: মমতা
২০২৯ সালের আগেই মুখ থুবড়ে পড়বে মোদি সরকার: মমতা

পশ্চিমবঙ্গে কোনোভাবেই এনআরসি চালু হবে না জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভারতীয় গণতন্ত্রের ভীত ধ্বংস করেছে ডাবল ইঞ্জিন সরকার। Read more

বিএনপির অফিসে ককটেল নিক্ষেপ, ইউপি চেয়ারম্যানসহ ২১৯ জনের নামে মামলা
বিএনপির অফিসে ককটেল নিক্ষেপ, ইউপি চেয়ারম্যানসহ ২১৯ জনের নামে মামলা

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিএনপির একটি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও ককটেল নিক্ষেপের অভিযোগে মামলা হয়েছে। মামলায় লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম Read more

রাশিয়ায় ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প
রাশিয়ায় ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৭। এরপর একাধিক দেশে সুনামি সতর্কতা জারি Read more

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভয়ংকর পরিস্থিতি সৃষ্টির শঙ্কা জানালেন দুদু
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভয়ংকর পরিস্থিতি সৃষ্টির শঙ্কা জানালেন দুদু

আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভয়ংকর হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভাইস Read more

এ মাসে ‘জুলাই সনদ’ না হলে সরকার দায়ী থাকবে
এ মাসে ‘জুলাই সনদ’ না হলে সরকার দায়ী থাকবে

এই মাসে ‘জুলাই সনদ’ না হলে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন