নুসুক কার্ড ছাড়া মক্কা, মসজিদে হারাম এবং পবিত্র স্থানগুলোতে প্রবেশ করা যাবে না। আজ রবিবার (১৯ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।এতে বলা হয়, নুসুক কার্ড হাজিদের মক্কা, মসজিদে হারাম এবং পবিত্র স্থানগুলোতে প্রবেশের পূর্বশর্ত। এটি সবসময় সঙ্গে রাখুন।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৭৮ হাজার ৫০০ জন হজে যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন।এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ পরিচালনাকারী এজেন্সির সংখ্যা ৬৬০টি। এরমধ্যে লিড এজেন্সি ৩০টি, বাকি ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।সৌদি আরব যাওয়ার ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০০টি, সৌদি এয়ারলাইন্সের ৭৫টি ও ফ্লাই নাস এয়ারলাইন্সের ৩০টি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাকাত কাকে দেওয়া যায়, কাকে দেওয়া যায় না
জাকাত কাকে দেওয়া যায়, কাকে দেওয়া যায় না

ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে জাকাত অন্যতম। পবিত্র কোরআনের বহু স্থানে নামাজের পাশাপাশি জাকাত আদায়ের কথা বলা হয়েছে। জাকাত দাতার Read more

ইবি’র ধর্মতত্ত্ব অনুষদে ডিনের দায়িত্ব গ্রহণ 
ইবি’র ধর্মতত্ত্ব অনুষদে ডিনের দায়িত্ব গ্রহণ 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের Read more

পাকিস্তানে বাসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮
পাকিস্তানে বাসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও ১৮ জনরবিবার (২৭ জুলাই) Read more

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আগামীকাল রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশ করা হতে পারে। শনিবার (১৭ জানুয়ারি) রাতে Read more

সাংবাদিক হত্যার প্রতিবাদে সোনারগাঁও প্রেস ক্লাবের মানববন্ধন
সাংবাদিক হত্যার প্রতিবাদে সোনারগাঁও প্রেস ক্লাবের মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে সোনারগাঁও প্রেস ক্লাব।শুক্রবার (৮ আগস্ট) Read more

ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বাজল সাইরেন
ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বাজল সাইরেন

ইসরায়েলের ওপর নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের সামরিক বাহিনী। এরপর দেশটির নিয়ন্ত্রণাধীন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। হামলাটি গাজায় ইসরায়েলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন