গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে সোনারগাঁও প্রেস ক্লাব।শুক্রবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার পৌর এলাকার উদ্ধবগঞ্জে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।মানববন্ধনে সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন।মানববন্ধনে উপস্থিত ছিলেন ক্লাবের নির্বাহী সদস্য মনির হোসেন, সদস্য আনিসুর রহমান, হীরালাল বাদশা, মো. কবির হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন, কামরুল ইসলাম পাপ্পু, সুমন আল হাসান প্রমুখ।মানববন্ধনে ক্লাবের সভাপতি এম এম সালাউদ্দিন বলেন, সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকের কণ্ঠরোধ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করছি।সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এ ধরনের ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে। অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে।যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন বলেন, যেখানে সাংবাদিকদের নিরাপত্তা হুমকির মুখে, সেখানে সাধারণ নাগরিকের অবস্থা কী হবে? সাংবাদিকের উপর হামলা ও হত্যাকাণ্ড মানে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার উপর হুমকি।মানববন্ধনে বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৩২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
২৩২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২ আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার ( ৩ নভেম্বর) Read more

আজ ০১ জুন, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ০১ জুন, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

যুবকরা বারবার রক্ত দেয়, আর প্রবীণরা তাদের প্রতারিত করে: মাসউদ
যুবকরা বারবার রক্ত দেয়, আর প্রবীণরা তাদের প্রতারিত করে: মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ এবং পাকিস্তান থেকে মুক্তি দিয়েছে। আমরা Read more

শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত যেভাবে
শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত যেভাবে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট। Read more

নগর ভবনের সামনের সড়ক আটকে ইশরাক সমর্থকদের বিক্ষোভ
নগর ভবনের সামনের সড়ক আটকে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের ভেতরে সেবা বন্ধ করে এবং সামনের সড়ক Read more

সিরাজদিখানে মিশুকের চাপায় শিশুর মৃত্যু
সিরাজদিখানে মিশুকের চাপায় শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বেপরোয়া দ্রুতগতির ইজিবাইকের (মিশুক) ধাক্কায় চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম আরিয়ান (৪)। সোমবার (২০ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন