কক্সবাজারের উখিয়ায় শাড়ি বদলাতে গিয়ে এক নারী দোকানদার ও তার সহযোগীদের হাতে মারধর ও শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী উখিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে মামলা দায়েরের পর থেকেই স্থানীয় দোকান মালিক সমিতি ও প্রভাবশালী ব্যক্তিদের পক্ষ থেকে মামলাটি তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনরা।থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল খালেক জানিয়েছেন, ভুক্তভোগীর দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলেও তিনি উল্লেখ করেন।মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্তরা হলেন, উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের সাবেক রুমখাঁ ক্লাসপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ হাশেম ওরফে লুলু (৬৩) এবং তার ছেলে আব্দুল হক (৪০)। তারা কোটবাজার স্টেশনের চৌধুরী মার্কেটের ‘জাহানারা বস্ত্র বিতান’-এর মালিক ও কর্মচারী।ভুক্তভোগী নারী অভিযোগ করেন, গত ৮ জুলাই তিনি ওই দোকান থেকে দুটি শাড়িসহ কিছু কাপড় কেনেন। পরদিন সন্ধ্যায় একটি শাড়ি অপছন্দ হওয়ায় পরিবর্তন করতে গেলে দোকানে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দোকানদার ও তার ছেলে তাকে মারধর শুরু করে।নারীর ভাষ্য, ‘আমি শাড়িটি বদলাতে অনুরোধ করি। তখন দোকানদার আব্দুল হক আমাকে গালাগাল করে এবং এক পর্যায়ে বুকে সজোরে লাথি মারে। আমি মাটিতে পড়ে গেলে হাশেম আমার গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে। আমার মেয়ে ও ছোট জা এগিয়ে এলে তাদেরও গালিগালাজ করে। পরে আব্দুল হক আমার চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে একপ্রকার বিবস্ত্র অবস্থায় দোকান থেকে বের করে দেয়।’স্থানীয়দের সহায়তায় স্বজনরা ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, মামলা দায়েরের পর থেকে প্রভাবশালীরা চাপ প্রয়োগ করছে এবং গণমাধ্যমে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। শনিবার কোটবাজার দোকান মালিক সমিতির ব্যানারে একটি কথিত সংবাদ সম্মেলন করে উল্টো মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে বলে দাবি করেন তারা।তদন্ত কর্মকর্তা এসআই খালেক জানান, ‘আমরা ঘটনার সত্যতা পেয়েছি। মামলার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুনেই মুক্তি পাবেন ইমরান খান!
জুনেই মুক্তি পাবেন ইমরান খান!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই (তেহরিক-ই-ইনসাফ) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান ১১ জুন আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেতে পারেন বলে Read more

কুয়াকাটা সৈকতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ
কুয়াকাটা সৈকতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের গঙ্গামতি এলাকায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে।  শনিবার (২৩ আগস্ট) সকালে স্থানীয় বাসিন্দারা মরদেহটি দেখতে Read more

১৫ কোটি টাকার কাঁচামাল নিয়ে জাহাজডুবি, ৩ দিনেও শুরু হয়নি উদ্ধার কাজ
১৫ কোটি টাকার কাঁচামাল নিয়ে জাহাজডুবি, ৩ দিনেও শুরু হয়নি উদ্ধার কাজ

ভোলা সদর উপজেলার সংলগ্ন মেঘনা নদীতে ১৫ কোটি টাকার কাঁচামাল নিয়ে সিরামিক কাঁচামালবাহী কোস্টার জাহাজ এমভি রেক্সগ্লোরি-১ ডুবে যাওয়ার ৩ Read more

সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ, করা হচ্ছে ময়নাতদন্ত
সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ, করা হচ্ছে ময়নাতদন্ত

মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্তের লক্ষ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া Read more

বরগুনার আন্ধারমানিক নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
বরগুনার আন্ধারমানিক নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বরগুনার তালতলীতে আন্ধারমানিক নদীর তীর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৬ এপ্রিল) বেলা ৪টার দিকে উপজেলার Read more

সমাবেশ স্থল থেকে বর্জ্য অপসারণ করছে ঢাকা উত্তর বিএনপি
সমাবেশ স্থল থেকে বর্জ্য অপসারণ করছে ঢাকা উত্তর বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর ৩০০ ফিটের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে অনুষ্ঠিত জনসমাবেশে সৃষ্ট বর্জ্য অপসারণ করছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন