২০২৬ সালের পবিত্র হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। প্রথম হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করেন তিনি।বিমানবন্দরে উদ্বোধনের আগে রাত ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী আশকোনা হজ ক্যাম্পে যান এবং সেখানে অবস্থানরত হজযাত্রীদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। এরপর রাত ১২টা ২০ মিনিটে প্রথম ফ্লাইটের আগে তিনি বিমানে গিয়ে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ বছর হজ যাত্রীদের জন প্রতি ১২ হাজার টাকা ব্যয় কমানো হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীতে খরচ আরও কমানোর আশ্বাস দেন তিনি।এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হজ্জ যাত্রা নির্বিঘ্ন করতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার, এতে কোনো ধরনের অনিয়ম মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী। বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, হজ ফ্লাইট গুলো নির্দিষ্ট সময়ে ছাড়ার জন্য এয়ারলাইনস এজেন্সির গুলোর প্রতিনিয়ত যোগাযোগ করছে সরকার।   এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। হজযাত্রী পরিবহনে অংশ নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইন্যাস। আগামী ২১ মে পর্যন্ত হজযাত্রীদের নিয়ে ঢাকা থেকে ফ্লাইটগুলো পরিচালিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ১ জুলাই পর্যন্ত। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সড়কে ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ২৬ জনের প্রাণহানি
সড়কে ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ২৬ জনের প্রাণহানি

গত ঈদুল আজহা ঘিরে মাত্র ১২ দিনে দেশের সড়কে প্রাণ হারিয়েছেন ৩১২ জন মানুষ। গুরুতর আহত হয়েছেন আরও এক হাজার Read more

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে উল্লাপাড়ার যুবদল নেতার সংবাদ সম্মেলন
ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে উল্লাপাড়ার যুবদল নেতার সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উল্লাপাড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিক Read more

ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পেল ‘গ্রামীণ টেলিকম’
ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পেল ‘গ্রামীণ টেলিকম’

ক্যাশবিহীন ডিজিটাল ওয়ালেট বা ই-ওয়ালেট প্রযুক্তি সেবা দিতে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে ‘সমাধান সার্ভিসেস লিমিটেড’কে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। Read more

‘কাবিনে যেহেতু সিগনেচার করেছেন, আপনাদের সংসারও করতে হবে’
‘কাবিনে যেহেতু সিগনেচার করেছেন, আপনাদের সংসারও করতে হবে’

এবার বিস্ফোরক মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যখন অনিশ্চয়তা Read more

ক্যাম্পে ঠাঁই নেই, কক্সবাজারে নতুন করে আরও ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা
ক্যাম্পে ঠাঁই নেই, কক্সবাজারে নতুন করে আরও ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত, সহিংসতা ও চরম খাদ্যসংকটের ফলে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল থামছে না। গত দেড় Read more

গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: উদ্ধার ২১
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: উদ্ধার ২১

উত্তর আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা ২২ জন অভিবাসনপ্রত্যাশী গ্রিসের উপকূলে একটি রাবারের নৌকায় ছয় দিন সমুদ্রে থাকার পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন