চাঁপাইনবাবগঞ্জে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যু হয়েছে। পরে তাদের পাশাপাশি দাফন করা হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের কাজিপাড়া গ্রামের কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। এর আগে গতকাল বুধবার রাত ৮টার দিকে ছেলে কালু শেখ (৫৫) মৃত্যুবরণ করেন। ছেলের মৃত্যুর মাত্র তিন ঘণ্টা পর রাত ১১টার দিকে মারা যান তার মা ময়না বেগম (৭২)।মারা যাওয়া ময়না ও কালু ওই এলাকার মৃত রুপলালের স্ত্রী ও ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন কালু। পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয়।অন্যদিকে, তার মা ময়না বেগমও দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ছেলের মৃত্যুর খবর শোনার পর তিনি শোকে ভেঙে পড়েন। পরিবারের সদস্যরা জানান, ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে একই রাতে তিনিও মৃত্যুবরণ করেন।এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের দুইজনকে হারিয়ে স্বজনদের মাঝে চলছে আহাজারি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী
ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

চারদিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। বুধবার (২০ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানায় ঢাকার পাকিস্তান Read more

হবিগঞ্জেও বাস-পিকআপ সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৪
হবিগঞ্জেও বাস-পিকআপ সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৪

হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ সংঘর্ষে মা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার আন্দিউড়া এলাকায় Read more

গাজীপুরে মাদক, সন্ত্রাস ও দেহ ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন
গাজীপুরে মাদক, সন্ত্রাস ও দেহ ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন

গাজীপুরের কোনাবাড়ী ও কালিয়াকৈরের নছের মার্কেট এলাকায় মাদক, সন্ত্রাস ও দেহ ব্যবসা নির্মূলের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।সোমবার (২৩ মার্চ) Read more

বরিশালে জাতীয় পার্টির সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
বরিশালে জাতীয় পার্টির সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বরিশাল-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বাংলাদেশ স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক রাজিব আহসানের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করলেন একই আসনের জাতীয় Read more

২৫০ আসনে গ্রিন সিগন্যাল দিচ্ছে বিএনপি
২৫০ আসনে গ্রিন সিগন্যাল দিচ্ছে বিএনপি

দুই থেকে তিন দিনের মধ্যে ২৫০টি আসনে প্রার্থী মনোনয়নের গ্রিন সিগন্যাল দিতে যাচ্ছে বিএনপি। দলের হাইকমান্ড জানিয়েছে, অধিকাংশ আসনে প্রার্থী Read more

কল রেকর্ড ফাঁসের ভয়ে ফোন ধরি না: সিইসি
কল রেকর্ড ফাঁসের ভয়ে ফোন ধরি না: সিইসি

কল রেকর্ড ফাঁস হওয়ার ভয়ে টেলিফোন ধরেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রবিবার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন