কল রেকর্ড ফাঁস হওয়ার ভয়ে টেলিফোন ধরেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রবিবার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে নির্বাচনী সংলাপের সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি।সিইসি বলেন, ফোনে কথা বললেই কল রেকর্ড ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে তিনি ফোনে আলোচনা এড়িয়ে চলেন। অনেকে তাই মনে করেন সিইসি ফোনে কথা বলেন না।নাসির উদ্দিন বলেন, আপনারা সরাসরি আমার কাছে এসে কথা বলুন। আমার দরজা সবসময় খোলা। প্রয়োজনে লিখিত প্রস্তাবও দিতে পারেন, কিন্তু ফোনে আলোচনা করি না। এআই নিয়েও আমরা সচেতন, এবং এটি মোকাবিলায় আমরা সিরিয়াসভাবে কাজ করছি।তিনি বলেন, আমরা নির্বাচনকে স্বচ্ছ করতে চাই, যাতে সবাই দেখতে পারে। বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাব এবং দেশীয় পর্যবেক্ষকদের যতটা সম্ভব নিবন্ধন দেওয়ার চেষ্টা করব।সিইসি আরও বলেন, আমরা চেষ্টা করব আপনারা যে পরামর্শ দেবেন তা বাস্তবায়ন করতে। অতীতের মতো হবে না। আমরা ফেরত আনছি পুরো আসনের নির্বাচন বাতিল করার ক্ষমতা। আপনাদের সহযোগিতায় সুন্দর নির্বাচন সম্ভব।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পানপট্টি বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পানপট্টি বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি ও আহ্বায়ক নাসির উদ্দিন টিপুকে নিয়ে কুরুচিপূর্ণ ও বিরূপ মন্তব্যের প্রতিবাদে Read more

দেশে নব্য ফ্যাসিবাদের দোসররা দাপিয়ে বেড়াচ্ছে: জি এম কাদের
দেশে নব্য ফ্যাসিবাদের দোসররা দাপিয়ে বেড়াচ্ছে: জি এম কাদের

দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান হচ্ছে, নব্য ফ্যাসিবাদের দোসররা দাপিয়ে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।রোববার (২০ Read more

খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।শুক্রবার (১৫ আগস্ট) বিকেল Read more

যে সুরা দশবার পড়লে জান্নাতে একটি অট্টালিকা নির্মাণ হবে?
যে সুরা দশবার পড়লে জান্নাতে একটি অট্টালিকা নির্মাণ হবে?

পবিত্র কুরআনের ফজিলত ও মর্যাদাপূর্ণ একটি সুরা ইখলাস। এ সুরাকে যে ভালোবাসে আল্লাহও তাকে ভালোবাসেন। ‘আয়িশা (রা.) থেকে বর্ণিত। একবার Read more

শার্শায় ৩০ মামলার আসামি আনোয়ার ওরফে আইনাল গ্রেপ্তার
শার্শায় ৩০ মামলার আসামি আনোয়ার ওরফে আইনাল গ্রেপ্তার

যশোরের শার্শায় জালিয়াতি ও প্রতারনাসহ ৩০টি মামলার পলাতক আসামি আনোয়ার হোসেন ওরফে আইনালকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একাধিক জালিয়াতি Read more

বৃষ্টি থামল, টস হেরে ব্যাটিংয়ে ভারত
বৃষ্টি থামল, টস হেরে ব্যাটিংয়ে ভারত

নভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে নারী বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে ভারত। টস জিতে বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা। রোববার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন