লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত ও অন্তত ২৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের কর্মকর্তারা জানান, গতকাল বুধবার আন্দিজ পর্বতমালার কাছাকাছি অবস্থিত আজুয়া প্রদেশের মলেতুরো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পাহাড়ি সড়কে দ্রুতগতিতে চলতে থাকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।এখন পর্যন্ত কুয়েনকা-মলেতুরো মহাসড়কের দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪তে পৌঁছেছে। আহত হয়েছেন ২৯ জন। তারা আরও জানান, বিভিন্ন সংস্থার কর্মীরা ঘটনাস্থলে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা চেষ্টা চালাচ্ছে। ধারণা করা হচ্ছে, আরও মানুষ নিহত হয়ে থাকতে পারেন।দক্ষিণ আমেরিকার এই দেশটিতে প্রতি বছর হাজারো মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন। গত বছর সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে।এর আগে ২০২৩ সালে সর্বোচ্চ ২ হাজার ৩৭৩ জন সড়কে প্রাণ হারিয়েছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোহিঙ্গা জনবিস্ফোরণে চিন্তিত স্থানীয়রা, বছরে ৩০ হাজার শিশুর জন্ম
রোহিঙ্গা জনবিস্ফোরণে চিন্তিত স্থানীয়রা, বছরে ৩০ হাজার শিশুর জন্ম

মিয়ানমার থেকে পালিয়ে আসা কক্সবাজারের উখিয়া-টেকনাফে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যার আগ্রাসন বেড়েই চলছে। দিনের পর দিন রোহিঙ্গা নর-নারীর সংখ্যা বেড়ে যাওয়ার Read more

বাগদাদে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা
বাগদাদে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘ভিক্টোরিয়া বেস’ লক্ষ্য করে ফের একটি ড্রোন হামলা চালানো হয়েছে। স্থানীয় নিরাপত্তা সূত্রগুলো Read more

বিমানবন্দরে আগুন: ক্ষয়ক্ষতি নিরূপণে ৫ সদস্যের কমিটি
বিমানবন্দরে আগুন: ক্ষয়ক্ষতি নিরূপণে ৫ সদস্যের কমিটি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ Read more

গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ১০৫ ফিলিস্তিনি
গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ১০৫ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলায় একদিনে আরও ১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে Read more

ইরান থেকে এলপি গ্যাস কিনল ভারত
ইরান থেকে এলপি গ্যাস কিনল ভারত

তেহরানের তেল ও পরিশোধিত জ্বালানির ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহারের পর ভারত কয়েক বছরের মধ্যে তাদের প্রথম ইরানি এলপিজি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন