মিয়ানমার থেকে পালিয়ে আসা কক্সবাজারের উখিয়া-টেকনাফে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যার আগ্রাসন বেড়েই চলছে। দিনের পর দিন রোহিঙ্গা নর-নারীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে পর্যটন নগরী কক্সবাজারের প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। শ্রমবাজারগুলোও চলে গেছে রোহিঙ্গাদের দখলে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করে তুলছে নানা অপকর্মে লিপ্ত থাকা রোহিঙ্গারা।খুন, অপহরণ, ধর্ষণ, ডাকাতি, মাদক, মানব পাচারসহ এমন কোনো অপরাধ নেই যা তারা সংঘটিত করছে না। বলতে গেলে উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলো এখন কারবারিদের মাদকদ্রব্য মওজুদ রাখার নিরাপদ স্থান এবং ডাকাতি-অপহরণ চক্রের সাথে জড়িত সন্ত্রাসীদের আখড়ায় পরিণত হয়ে গেছে।শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন প্রক্রিয়া বাস্তবায়ন করার লক্ষ্যে দায়িত্বরত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য নিয়ে জানা যায়, দেশে আশ্রিত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রতি বছর জন্ম নিচ্ছে ৩০ হাজার শিশু। এতে করে দিনের পর দিন রোহিঙ্গা জনগোষ্ঠীর চাপ বেড়েই চলেছে ক্যাম্পের শিবিরগুলোতে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিরা অভিমত প্রকাশ করে বলেন, ‘যেভাবে গণহারে রোহিঙ্গা জনবিস্ফোরণ হচ্ছে, তাতে আমরা খুবই চিন্তিত।’ তাদের ধারণা, উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শিবিরগুলোতে দিনে ৮০ থেকে ৯০ জন নবজাতক শিশুর জন্ম হচ্ছে।আশ্রিত রোহিঙ্গা নর-নারীর জন্ম নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসার জন্যও জোর দাবি জানান তারা।তথ্য অনুসন্ধানে দেখা যায়, প্রতিনিয়ত মিয়ানমার থেকে পালিয়ে আসা নতুন রোহিঙ্গাদের আগমন ঘটেই চলছে। ২০২৩ সালের নভেম্বর থেকে এই পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশ করেছে প্রায় দেড় লাখ রোহিঙ্গা।এ ব্যাপারে টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা আগের চেয়ে বহুগুণ বেড়ে গেছে।’বিগত কয়েক বছরের ব্যবধানে কক্সবাজার জেলায় মাদক, মানব পাচার, অপহরণ, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে সংশ্লিষ্ট বাহিনীর হাতে আটক হওয়া বেশিরভাগ অপরাধী হচ্ছে রোহিঙ্গা নর-নারী। দীর্ঘ কয়েক বছর ধরে ঝুলে থাকা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া বাস্তবায়ন করতে না পারলে এমন একদিন আসবে, অত্র এলাকার স্থানীয় বাসিন্দারা সংখ্যালঘু হিসেবে পরিচিতি লাভ করবে।উল্লেখ্য, ২০১৭ সালের ২৫শে অগাস্টের পর থেকে গত আট বছরে মিয়ানমার থেকে পালিয়ে আসা একজন রোহিঙ্গা নর-নারীও নিজ দেশে ফিরতে পারেনি।বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগণের সংখ্যা ১৩ লাখ ২৪ হাজার। তবে এর সংখ্যা আরো বহুগুণ বেশি হবে মনে করছেন বিশ্লেষকরা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসকন নিষিদ্ধের দাবিতে ইবিতে বিক্ষোভ
ইসকন নিষিদ্ধের দাবিতে ইবিতে বিক্ষোভ

হিন্দুত্ববাদী চক্র কর্তৃক মুসলিম নারীদের সম্ভ্রম নষ্ট, গাজীপুরে আশামনি ধর্ষণ, খতিব মুহিবুল্লাহকে অপহরণ, চট্টগ্রামের আলিফ হত্যা সহ ইসকনের সব সন্ত্রাসী Read more

জীবননগর সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক
জীবননগর সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে বিএসএফ বদরউদ্দীন নামে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে। বুধবার (০১ অক্টোবর) বেলা ১১ টার সময় Read more

ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে মোবাইল জার্নালিজম: উমামা
ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে মোবাইল জার্নালিজম: উমামা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ডিজিটাল মোবাইল জার্নালিজম পুরো ভোটের পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ তুলেছেন স্বতন্ত্র শিক্ষার্থী Read more

মোংলায় কোষ্টগার্ডের “তারুন্যের উৎসব” মেডিক্যাল ক্যাম্পেইন
মোংলায় কোষ্টগার্ডের “তারুন্যের উৎসব” মেডিক্যাল ক্যাম্পেইন

মোংলায় "তারুন্যের উৎসব-২০২৫” শীর্ষক মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা Read more

সংঘাতের জন্য সবাই মুখিয়ে আছে: মাহফুজ আলম
সংঘাতের জন্য সবাই মুখিয়ে আছে: মাহফুজ আলম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কারণে অনেকেই সংঘাতে না জড়ালেও সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে বলে মনে করেন তথ্য উপদেষ্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন