বান্দরবানের লামা মাতামূহুরী নদীতে গোসলে নেমে আবদুল ওয়াদুদ সায়েম (১৯) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় উপজেলার সাদা পাথর এলাকার মাতামূহুরী নদীতে এই ঘটনা ঘটে।নিখোঁজ আবদুল ওয়াদুদ সায়েম (১৯) চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকার বাসিন্দ এবং সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র বলে জানা যায়।স্থানীয় সুত্রে জানা যায়, ভ্রমণে আসা একদল পর্যটক লামা উপজেলার সাদা পাথর এলাকার হোয়াইট রিসোর্টে উঠেন। আজ বেলা সাড়ে ১২ টার দিকে নদীতে গোসলে নামার একপর্যায়ে পানিতে তলিয়ে যান পর্যটক আবদুল ওয়াদুদ সায়েম। তার সঙ্গে থাকা বন্ধুরা অনেক খোঁজাখুজি করেও তাকে না পেয়ে স্থানীয় ফায়ারসার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন সেই থেকে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। দুপুর আড়াইটায় সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত সায়েমকে খুঁজে পাওয়া যায় নি।লামা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবদুল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় তাকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে। এবং নিখোঁজের পরিবারকে খবর দেয়া হয়েছে তারা আসলে বিস্তারিত জানা যাবে।ইখা
Source: সময়ের কন্ঠস্বর
