বয়স ৪০ ছুঁয়েছে গত ফেব্রুয়ারিতেই। তবুও মাঠের ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখে মনে হয় ২৫ বছরের টগবগে তরুণ! এমন গতিতে ছুটে চলেন যে,  ২০–২২ বছরের তরুণ স্ট্রাইকারও তার কাছে হার মানে। তাই হয়তো স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা মজার ছলে লিখেছে, ‘রোনালদোর বয়সও নাকি সূক্ষ্ম ওয়াইনের মতো, যত পুরোনো, ততই উজ্জ্বল!’রোনালদোর ফিটনেস দেখে প্রশ্ন জাগতেই পারে, ৪০ বছর বয়সেও এ রকম টানটান তারুণ্য কীভাবে সম্ভব? জীবনভর অনুশাসন, কঠোর পরিশ্রম আর নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসই কি সব। নাকি এর বাইরে আছে কোনো গোপন রহস্য?সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন নিউইয়র্কের খ্যাতনামা প্লাস্টিক সার্জন ড. এলি লেভিন। ডেইলি মেইল-এর সাংবাদিক ইসাবেল বাল্ডউইনের সঙ্গে আলাপে লেভিন সরাসরি জানিয়ে দেন, ‘তিনি রোনালদোর চিকিৎসক নন, কিন্তু পর্যবেক্ষণে মনে হয়েছে, সিআর সেভেন শুধু শৃঙ্খলাতেই নয়, অস্ত্রোপচারের ছোঁয়াতেও তারুণ্য ধরে রেখেছেন।’লেভিনের ধারণা, রোনালদো নাকের আকার ঠিক করতে ‘রাইনোপ্লাস্টি’ (নাকের হাড় ভেঙে নতুন আকার দেওয়ার সার্জারি) করিয়েছেন। এছাড়া তার পেশাদার জীবনের শুরুর দিকেই দাঁতের সৌন্দর্য বৃদ্ধির জন্য অর্থোডন্টিক্স করিয়েছিলেন রোনালদো, আর দাঁত সাদা ও সোজা রাখার জন্য ব্যবহার করেছেন ভেনিয়ারও। লেভিনের মতে, ‘শুধু তাই নয়, উপরের মাড়ির আকার কমাতেও অস্ত্রোপচার করিয়ে থাকতে পারেন এই পর্তুগিজ সুপারস্টার।’সবমিলিয়ে লেভিনের দাবি, রোনালদোর তারুণ্যদীপ্ত চেহারা তার কঠোর অধ্যাবসায়, শৃঙ্খলার মধ্যে থাকা, নিয়ম মেনে চলা এবং নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের মাঝেই নিহিত নয়। বরং অস্ত্রোপচারের মাধ্যমেও নিজেকে আকর্ষণীয় করে রেখেছেন তিনি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাড়া করা বিদেশি সরকারের রাজনীতি আর চলবে না: ইশরাক হোসেন
ভাড়া করা বিদেশি সরকারের রাজনীতি আর চলবে না: ইশরাক হোসেন

ভাড়া করা বিদেশি সরকারের রাজনীতি আর চলবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন।শনিবার Read more

কমিটি প্রত্যাখ্যান, ৫ দফা ঘোষণা করলেন প্রকৌশল শিক্ষার্থীরা
কমিটি প্রত্যাখ্যান, ৫ দফা ঘোষণা করলেন প্রকৌশল শিক্ষার্থীরা

প্রকৌশল শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকার গঠিত ‘নিরীক্ষা কমিটি’ প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বলছেন, কমিটিতে তাদের প্রতিনিধি Read more

জাপানের সঙ্গে ‘বিশাল’ বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের
জাপানের সঙ্গে ‘বিশাল’ বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের

জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, জাপানের সঙ্গে ‘বিশাল বাণিজ্য চুক্তি’ স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র।এই Read more

তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠক
তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি Read more

দুর্গম সাজেকে শীতার্তদের মাঝে ৫৪ বিজিবির শীতবস্ত্র বিতরণ
দুর্গম সাজেকে শীতার্তদের মাঝে ৫৪ বিজিবির শীতবস্ত্র বিতরণ

রাঙামাটির সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (১০ জানুয়ারি) বিজিবির Read more

বাতাসে শীতের আগমনী বার্তা
বাতাসে শীতের আগমনী বার্তা

আজ ৩ কার্তিক। বাংলা পঞ্জিকাবর্ষ অনুযায়ী শরৎকাল। দরজায় কড়া নাড়ছে হেমন্তের নবান্ন। শান্ত ও নীরব প্রকৃতি। নদী-নালা ও খালে-বিলের পানিও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন