গাজীপুরে আওয়ামী লীগের কর্মী পরিচয় দিয়ে স্থানীয় এক তরুণের গাসিক মেয়র পদে প্রার্থিতা ঘোষণায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গাজীপুরের রাজনীতিতে বিভিন্ন সময় আলোচিত এবং সমালোচিত এই নেতার নাম আল-রিয়াদ আদনান অন্তর। তিনি এরশাদনগর এলাকার বাবুল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আল-রিয়াদ আদনান অন্তর পূর্বে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা ছিলেন। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ঘনিষ্ঠ  কর্মী হিসেবে গাজীপুরে পরিচিতি গড়ে উঠেছে। এছাড়া জাহাঙ্গীরের মা জায়েদা খাতুনের নির্বাচনেও তিনি ব্যাপক ভূমিকা পালন করেন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ছবি সংযুক্ত করে আসন্ন সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি। এতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।এবিষয়ে আল-রিয়াদ আদনান অন্তর জানান, আমি যা বিশ্বাস করি, হৃদয়ে ধারণ করি, সেটিই প্রকাশ করেছি। আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ নয়, তাই দলীয় পরিচয় দেওয়ায় কোনো আইনগত বাধা নেই। তিনি আরও জানান, বর্তমান প্রধানমন্ত্রীও গণমাধ্যমে বলেছেন- আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে তিনি নন।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আওয়ামী লীগের এক নেতা বলেন, একজন ব্যক্তি যদি আওয়ামী লীগের পরিচয়ে নির্বাচনী প্রচারণা চালান, তাহলে এটি প্রমাণ করে তৃণমূল পর্যায়ে দলটির জনপ্রিয়তা এখনো বিদ্যমান। এ কারণে তাকে হয়রানির মধ্যে ফেলা উচিত হবে না। অন্যদিকে, স্থানীয় বিএনপি নেতারা বলেন, তিনি ভোটারদের আকৃষ্ট করতেই আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করছেন। এটি তার ব্যক্তিগত বিষয়। তবে এতে কোনো রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে কি না, সে বিষয়ে দলীয় উচ্চপর্যায়ের নেতারা সিদ্ধান্ত নেবেন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোবিপ্রবিতে আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নোবিপ্রবিতে আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি বিষয়ক সেমিনার ‘ইন্টারন্যাশনাল কলোকুইয়াম অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিটিসি ২০২৫)’ Read more

দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের দশটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের আর কোনো পরিকল্পনা নেই: ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের আর কোনো পরিকল্পনা নেই: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আর কোনো পরিকল্পনা ইরানের নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২০ এপ্রিল) মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাঘেই এ Read more

হিলিতে মুদি দোকানে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
হিলিতে মুদি দোকানে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

দিনাজপুরের হিলিতে মানবদেহের জন্য ক্ষতিকর নিষিদ্ধ সিরাপ বিক্রির দায়ে দুটি মুদি দোকানীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (২৭ Read more

এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে।সোমবার (১৩ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে এ Read more

শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা
শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা

শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে দালালই সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।আজ বুধবার (১৭ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন