যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আর কোনো পরিকল্পনা ইরানের নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২০ এপ্রিল) মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাঘেই এ তথ্য জানান।তিনি বলেন, গত ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু প্রথম থেকেই এটি ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র। যা মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানকে জানিয়েছেন তারা।বাঘেই আরও জানান, যুক্তরাষ্ট্র সর্বপ্রথম নৌ-অবরোধ আরোপ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করে। এর আগেও আলোচনা চলার সময় যুক্তরাষ্ট্র হামলা করেছিল। যা তারা ভুলেননি।মার্কিনিদের সঙ্গে আর আলোচনা না হলেও তারা জাতীয় স্বার্থ রক্ষা করে যাবেন বলে উল্লেখ করেন বাঘেই।তিনি সতর্কতা দিয়ে বলেন, যদি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নতুন করে যুদ্ধ শুরু করতে চায়। তাহলে তাদের সশস্ত্র বাহিনী সেই অনুযায়ী জবাব দেবে।বাঘেই জানান, গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যখন প্রথম দফার আলোচনা হয় তখন ইরান তার ১০ দফা উত্থাপন করে।তিনি আরও বলেন, যুদ্ধের আগে হরমুজ প্রণালি নিরাপদ ছিল।লেবাননের কথা উল্লেখ করে এ ইরানি কূটনীতিক বলেন, যুদ্ধবিরতিতে লেবাননও যুক্ত থাকবে মার্কিনিদের সঙ্গে তাদের এমন চুক্তি হয়েছিল। কিন্তু তারা এটি অস্বীকার করে। এমনকি পাকিস্তান সরাসরি ঘোষণা দেওয়ার পরও।এদিকে ইরান আলোচনায় না বসার ইঙ্গিত দিলেও পাকিস্তান আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে। দেশটির রাজধানী ইসলামাবাদে কড়া নিরাপত্তা আরোপ করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈশ্বরদীতে ছাত্রদল সদস্য সোহাগ কে কুপিয়ে হত্যা
ঈশ্বরদীতে ছাত্রদল সদস্য সোহাগ কে কুপিয়ে হত্যা

পূর্ব বিরোধের জেরে পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল সদস্য ইমরান হোসেন সোহাগ (২৬) কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।বৃহস্পতিবার (০২ এপ্রিল) রাত Read more

ফের ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা, বেজে উঠলো সাইরেন
ফের ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা, বেজে উঠলো সাইরেন

ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির সাম্প্রতিক মিসাইল হামলার জবাবে দেশটিতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে ফের ইসরায়েলে Read more

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

কাতারের বিনিয়োগকারীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (২৩ এপ্রিল) দেশটির রাজধানী দোহায় দু’দেশের Read more

যশোরে রেজিস্ট্রি অফিসের রেকর্ডরুমে আগুন, ৩শ’ বছরের নথি পুড়ে ছাই
যশোরে রেজিস্ট্রি অফিসের রেকর্ডরুমে আগুন, ৩শ’ বছরের নথি পুড়ে ছাই

যশোর জেলা রেজিস্ট্রি অফিসের রেকর্ডরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় তিনশ বছরের পুরোনো ভলিউম বুক, বালাম বই, সূচিপত্র, টিপবইসহ বিপুল Read more

চন্দনাইশে প্রাথমিক বিদ্যালয়ে নিয়ম বহির্ভূত মৌখিক ডেপুটেশন বাণিজ্য
চন্দনাইশে প্রাথমিক বিদ্যালয়ে নিয়ম বহির্ভূত মৌখিক ডেপুটেশন বাণিজ্য

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে নিয়ম বহির্ভূত মৌখিক বদলি ও বাড়ির কাছে সুবিধাজনক বদলির জন্য অনৈতিক লেনদেনের অভিযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন