নওগাঁর মান্দায় পাচারের সময় ৪৫ বস্তা সরকারি রাসায়নিক সার জব্দ করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চক কালিকাপুর স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ (বৈশাখ) এই অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম। স্থানীয়রা জানান, দুইটি চার্জারভ্যানে করে ২৫ বস্তা ডিএপি ও ২০ বস্তা টিএসপি রাজশাহীর বাগমারা উপজেলার দামনাশ হাটে আমজাদ নামের এক ব্যবসায়ীর দোকানে নিয়ে যাওয়া হচ্ছিলো। তবে সারগুলো কোথায় থেকে নিয়ে আসা হচ্ছিলো সেই বিষযটি জানতেন না ভ্যানচালকরা। পরে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে খবর দিলে প্রশাসন অভিযান চালিয়ে ৪৫ বস্তা সার জব্দ করে।এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি নিয়ামতপুর উপজেলা থেকে দুটি ভ্যানে ৪৫ বস্তা সার পার্শ্ববর্তী বাগমারা উপজেলায় পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪৫ বস্তা সরকারি সার জব্দ করা হয়।তিনি আরো বলেন, জব্দকৃত সারগুলো উপ-কৃষি সম্প্রসারণ কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। এসব সার কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই: ফারুকী
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই: ফারুকী

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী দাবি করেছেন, তিন সাংবাদিককে চাকরিচ্যুতিতে নিজেদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনও রকম সংশ্লিষ্টতা নেই। মঙ্গলবার Read more

মিটফোর্ডে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
মিটফোর্ডে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে  লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত Read more

নীলফামারীতে কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম, উঠে যাচ্ছে কার্পেটিং
নীলফামারীতে কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম, উঠে যাচ্ছে কার্পেটিং

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার তিস্তা সেচ প্রকল্পের একটি সড়ক সংস্কার কাজে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে সম্পন্ন Read more

গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা-ভাঙচুর
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা-ভাঙচুর

গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা করেছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে এ ঘটনায় এখনও কোনো আসামি পালানোর খবর পাওয়া Read more

ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি বাতিল করা হয়েছে: উপদেষ্টা ফারুকী
ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি বাতিল করা হয়েছে: উপদেষ্টা ফারুকী

জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ঘোষিত ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।বৃহস্পতিবার (০৩ Read more

ধামইরহাটে গরু বোঝাই ভটভটি ‍উল্টে নিহত-২ আহত ৪
ধামইরহাটে গরু বোঝাই ভটভটি ‍উল্টে নিহত-২ আহত ৪

নওগাঁর ধামইরহাটে গরু বোঝাই ইঞ্জিনচালিত ভটভটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে চালকসহ দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন