গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা করেছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে এ ঘটনায় এখনও কোনো আসামি পালানোর খবর পাওয়া যায়নি।বুধবার (১৬ জুলাই) বিকাল ৪টার দিকে কারাগারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন কারারক্ষী আহত হওয়ার খবর পাওয়া গেছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। সেখানে পৌঁছে দুর্বৃত্তদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।প্রসঙ্গত, এদিন দুপুরে প্রথমে গোপালগঞ্জ শহরের যে স্থানে পদযাত্রা ও সমাবেশ হবার কথা ছিল, সেখানে অতর্কিত হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী। তারা হঠাৎ হামলা ও ভাঙচুর চালিয়ে পাল্টা ধাওয়া খেয়ে পালিয়ে যায়।এর কিছুক্ষণ পরই সমাবেশ শেষে চলে যাবার মুহূর্তে একদল সশস্ত্র ব্যক্তি এনসিপির নেতা-কর্মীদের ঘিরে হামলার চেষ্টা করে। তারা চারদিক থেকে এনসিপির নেতা-কর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এনসিপির নেতা-কর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারাদেশে মহাসমাবেশের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
সারাদেশে মহাসমাবেশের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

ছয় দফা দাবি আদায়ে আগামীকাল রোববার সারাদেশে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। শনিবার (১৯ এপ্রিল) ‘রাইজ ইন রেড’ নামে মানববন্ধন কর্মসূচি Read more

পত্রিকা: ‘রাজনৈতিক সংঘাতে দেশে এক লাখ ৫৯ হাজার মানুষ বাস্তুচ্যুত’
পত্রিকা: ‘রাজনৈতিক সংঘাতে দেশে এক লাখ ৫৯ হাজার মানুষ বাস্তুচ্যুত’

শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোতে অন্তর্বর্তী সরকার, আরপিও সংশোধন, রাজনৈতিক সংঘাত ও দলগুলোর মতপার্থক্য সংক্রান্ত নানা খবর গুরুত্ব পেয়েছে। এর Read more

তুরস্কে ‘জুয়া কেলেঙ্কারিতে’ ২০ ফুটবলার কারাগারে
তুরস্কে ‘জুয়া কেলেঙ্কারিতে’ ২০ ফুটবলার কারাগারে

তুরস্কের পেশাদার ফুটবল লিগে অবৈধভাবে ম্যাচে বাজি ধরার মামলায় গ্রেপ্তার হওয়া ফুটবলারদের মধ্যে ২০ জনকে কারাগারে পাঠিয়েছে দেশটির আদালত। এদের Read more

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

গাজীপুরে আধা ঘন্টার ব্যবধানে পৃথক দুটি স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুইজন।শনিবার Read more

বরিশালে ৫৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান
বরিশালে ৫৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশালে ৫৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা বিষয়ক Read more

‘নির্বাচনী ট্রেন চালু হয়েছে, কোন বাঁধাই থামাতে পারবে না’
‘নির্বাচনী ট্রেন চালু হয়েছে, কোন বাঁধাই থামাতে পারবে না’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেছেন, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন