কুমিল্লায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।সোমবার (১৩ এপ্রিল) রাত তিনটার দিকে জেলার দাউদকান্দি উপজেলার হাসানপুরে এ দুর্ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার জানান, প্রাথমিকভাবে নিহতদের দাফন-কাফনের জন্য ২৫ হাজার ও আহতদের চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা করে প্রত্যেকের পরিবারকে সহায়তা দেওয়া হবে।ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজন নিহত হন এবং আহত হন আরও ছয়জন।নিহতদের মরদেহ উদ্ধার করে দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।জানা গেছে, নিহতরা সবাই দিনমজুর হিসেবে কর্মরত ছিলেন। তারা কম ভাড়ায় ট্রাকে করে কাজের সন্ধানে চট্টগ্রামে যাচ্ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে সামরিক হামলার পরিকল্পনা, পাল্টা কড়া সতর্কবার্তা রাশিয়ার
ইরানে সামরিক হামলার পরিকল্পনা, পাল্টা কড়া সতর্কবার্তা রাশিয়ার

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার হুমকিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের তীব্র Read more

১২ দেশের ওপর নতুন করে শুল্ক নির্ধারণ করলেন ট্রাম্প
১২ দেশের ওপর নতুন করে শুল্ক নির্ধারণ করলেন ট্রাম্প

বাণিজ্যযুদ্ধের উত্তাপের মধ্যেই প্রথম দফায় বিশ্বের ১২টি দেশের জন্য নতুন শুল্ক হার নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেছেন Read more

শিবচরে নিখোঁজ হওয়ার ১০ দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার
শিবচরে নিখোঁজ হওয়ার ১০ দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

মাদারীপুর জেলার শিবচরের ময়নাকাটা নদী থেকে এনায়েত শেখ (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১২ জুলাই) রাত Read more

হোয়াটসঅ্যাপে ছবি তৈরি করবে চ্যাটজিপিটি
হোয়াটসঅ্যাপে ছবি তৈরি করবে চ্যাটজিপিটি

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ছবি তৈরির নতুন সুবিধা। এবার চ্যাটজিপিটির মাধ্যমেই ব্যবহারকারীরা সরাসরি এই জনপ্রিয় মেসেজিং অ্যাপে এআই Read more

লাদাখে রাজ্য স্বীকৃতির দাবিতে জেন-জিদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫০
লাদাখে রাজ্য স্বীকৃতির দাবিতে জেন-জিদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫০

ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে রাতভর অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।বিক্ষোভ Read more

‘পাগলিটা মা হলেন, বাবা হলেন না কেউ’
‘পাগলিটা মা হলেন, বাবা হলেন না কেউ’

ময়মনসিংহের নান্দাইলে এক পাগলি ছেলে সন্তানের মা হয়েছে ঠিকই, কিন্তু পৃথিবীর আলো দেখা এই ফুটফুটে শিশুর বাবা কে, এটাই এখন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন