কৃষকের উন্নয়নে এবং ফসলের উৎপাদন বাড়াতে সরকার প্রয়োজনে ভর্তুকি দেবে বলে জানিয়েছেন শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।মৌলভীবাজারের জুড়ীতে কৃষি বিপ্লব ঘটাতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে জানিয়ে শ্রমমন্ত্রী বলেন, ‘এ অঞ্চলে প্রচুর পরিমাণে মিষ্টি লাউ, তরমুজ ও লেবুজাতীয় ফসল উৎপাদিত হয়। আপনাদের উৎপাদন আরও বাড়াতে হবে, যাতে পুরো সিলেট বিভাগের বাজার এখানের ফসলে ভরে ওঠে।তিনি বলেন, মাটি পরীক্ষা করে উৎপাদন বাড়াতে ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে। প্রয়োজনে আমরা কৃষকদের ভর্তুকি দেব। আমরা প্রমাণ করতে চাই, মৌলভীবাজারের জুড়ীতে কৃষি বিপ্লব হয়েছে; যাতে প্রধানমন্ত্রী এসে ঘোষণা দিতে পারেন, বাংলাদেশের মধ্যে কৃষকের আরেকটি হাট হবে এই জুড়ী।’আরিফুল হক চৌধুরী বলেন, ‘বিদেশে এখন কৃষকের ব্যাপক চাহিদা রয়েছে। তবে কাউকে কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়া এমনি এমনি বিদেশে পাঠানো যাবে না। এ জন্য একটি ট্রেনিং সেন্টার খোলার প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার কথা বলেছি। আমার মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। তিনি বলেন, শুধু কৃষির ওপর প্রশিক্ষণ দিলেই হবে না, বিভিন্ন দেশের ভাষা শেখার কোর্সও এখানে অন্তর্ভুক্ত করতে হবে। তবেই আমাদের সামনে একটি সুবর্ণ সুযোগ তৈরি হবে। এ সুযোগ কাজে লাগিয়ে এই অঞ্চল থেকে মানুষ বিদেশে যেতে না পারলে মন্ত্রী হিসেবে আমার আক্ষেপ থেকে যাবে।’অবৈধ পথে বিদেশ যাওয়ার বিষয়ে সতর্ক করে মন্ত্রী বলেন, ‘দেশে যারা অবৈধ আদম ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। আদম ব্যাপারীর খপ্পরে যাতে কেউ না পড়েন, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’ অনুষ্ঠানে ৮১৯ জন ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের কৃষক-কৃষাণীর মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের নির্বাচনে বাধা নেই
হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের নির্বাচনে বাধা নেই

ঋণখেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দেওয়ার হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। এর Read more

গ্রিনল্যান্ড আমাদের হতেই হবে: ট্রাম্প
গ্রিনল্যান্ড আমাদের হতেই হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন ও দ্বীপটি আমাদের থাকতেই হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সবচেয়ে Read more

গরমে হরমোনের ভারসাম্য বজায় রাখবে যেসব খাবার
গরমে হরমোনের ভারসাম্য বজায় রাখবে যেসব খাবার

হরমোন আমাদের মেজাজ থেকে শুরু করে বিপাক পর্যন্ত সবকিছুকে কীভাবে প্রভাবিত করে। হরমোন বার্তাবাহকের মতো যা আমাদের শরীরকে সুচারুভাবে পরিচালনা Read more

পত্রিকা: ‘অনলাইন প্রতারকদের খপ্পড়ে বাংলাদেশের ১ বিলিয়ন ডলারের বিমান টিকিট বাজার’
পত্রিকা: ‘অনলাইন প্রতারকদের খপ্পড়ে বাংলাদেশের ১ বিলিয়ন ডলারের বিমান টিকিট বাজার’

শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায় এসেছে গুম প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন, গণভোট ও জুলাই সনদ ইস্যুতে বিএনপি-জামায়াত মুখোমুখি, পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংক Read more

জাল যার জলা তার, মাছ ধরতে আর ইজারা নয়: প্রতিমন্ত্রী নূর
জাল যার জলা তার, মাছ ধরতে আর ইজারা নয়: প্রতিমন্ত্রী নূর

নদীমাতৃক জনপদ পটুয়াখালীর গলাচিপার জেলেদের জন্য নদীতে ইজারা মুক্ত মাছ ধরার ঘোষণা দিলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন