যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আক্রমণের শিকার হওয়ার পরও পোপ চতুর্দশ লিও বলেছেন, তিনি যুদ্ধের বিরুদ্ধে কথা বলেই যাবেন। গত সোমবার (১৩ এপ্রিল) আলজেরিয়া যাওয়ার পথে বিমানের মধ্যে রয়টার্সকে এ কথা বলেন তিনি। গত সোমবার ১০ দিনের সফর শুরু করেছেন তিনি। এই সময়ে তিনি আফ্রিকার চারটি দেশ ভ্রমণ করবেন। পোপ চতুর্দশ লিও প্রথম মার্কিন পোপ। তিনি বর্তমানে বিশ্বের প্রায় ১ কোটি ৪০ লাখ ক্যাথলিক খ্রিষ্টানের প্রধান ধর্মগুরু। সম্প্রতি প্রকাশ্যেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কড়া সমালোচনা করেন। গত শনিবার যুদ্ধের উন্মাদনার তীব্র নিন্দা করে শান্তির আহ্বান জানান। ইরানের সঙ্গে যুদ্ধ এবং হোয়াইট হাউসের কঠোর অভিবাসননীতির সমালোচনা করায় পোপকে রীতিমতো অপমান করেছেন ট্রাম্প। গত রোববার (১২ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, ‘পোপ লিও অপরাধের বিরুদ্ধে দুর্বল এবং তিনি পররাষ্ট্রনীতির জন্য ভয়াবহ।’ আফ্রিকা সফরের পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন পোপপ। ট্রাম্পকে উদ্দেশ করে তিনি বলেন, ‘যিশুখ্রিষ্টের বার্তার অপব্যবহার করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমি তার (ট্রাম্প) সঙ্গে কোনো বিতর্কে জড়াতে চাই না। কিছু মানুষ যেভাবে যিশুখ্রিষ্টের বার্তার অপব্যবহার করছে, সেটা ঠিক বলে আমার মনে হয় না।’ পোপ সাংবাদিকদের সঙ্গে ইংরেজিতে কথা বলেন। তিনি বলেন, ‘আমি যুদ্ধের বিরুদ্ধে জোরালোভাবে কথা বলেই যাব এবং শান্তি, আলোচনা ও দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করব, যেন সমস্যার ন্যায্য সমাধান খুঁজে পাওয়া যায়।’ ‘আজ বিশ্বের অনেক মানুষ কষ্ট পাচ্ছে। বহু নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে। আমি মনে করি, কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে, বলতে হবে, এর (যুদ্ধের) চেয়ে ভালো পথ আছে’, বলেন পোপ। পোপ শান্তি স্থাপনকারীদের আশীর্বাদ করে বলেন, ‘গির্জার বার্তা, আমার বার্তা, যিশুখ্রিষ্টের শিক্ষায় শান্তি স্থাপনকারীরা আশীর্বাদে ধন্য। আমি আমার কাজকে রাজনৈতিকভাবে বা নিজেকে একজন রাজনীতিবিদ হিসেবে দেখি না।’ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বন্দুক নিয়ন্ত্রণে গ্রিসে কঠোর পদক্ষেপ
বন্দুক নিয়ন্ত্রণে গ্রিসে কঠোর পদক্ষেপ

ক্রিট দ্বীপে প্রতিদ্বন্দ্বী দুটি পরিবারের মধ্যে সংঘটিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হওয়ার পর গ্রিস দেশব্যাপী অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে। শুক্রবার Read more

তাবলিগ জামাতের খুরুজের জোড় শুরু ২ জানুয়ারি
তাবলিগ জামাতের খুরুজের জোড় শুরু ২ জানুয়ারি

তাবলিগ জামাতের পুরোনো সাথিদের নিয়ে ৩ দিনব্যাপী খুরুজের জোড় শুরু হবে আগামী ২ জানুয়ারি। টঙ্গীতে অবস্থিত বিশ্ব ইজতেমা ময়দানে এ Read more

ভর্তি কার্যক্রম শুরুর অনুমতি পেল ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’
ভর্তি কার্যক্রম শুরুর অনুমতি পেল ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

অবশেষে রাজধানীর সরকারি সাত কলেজের নতুন শিক্ষাবর্ষে ভর্তির কার্যক্রম শুরু হচ্ছে। রাজধানীর এই সরকারি সাতটি কলেজের জন্য প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় Read more

পুতিন একেবারে ‘পাগল’ হয়ে গেছেন: ডোনাল্ড ট্রাম্প
পুতিন একেবারে ‘পাগল’ হয়ে গেছেন: ডোনাল্ড ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একেবারে ‘পাগল’ হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিন যা করছেন তাতে খুশি Read more

অটিস্টিক প্রাইড ডে: বেড়ে উঠুক আগামীর শিশু
অটিস্টিক প্রাইড ডে: বেড়ে উঠুক আগামীর শিশু

অটিস্টিক এক ধরনের মানসিক বিকাশজনিত সমস্যা। অটিজম একটি রোগ মাত্র। যা চিকিৎসার মাধ্যমে সেরে ওঠা সম্ভব। সাধারণত জন্মের প্রথম ৩ Read more

চট্টগ্রামের আনোয়ারায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
চট্টগ্রামের আনোয়ারায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জিন্নাত আরা বেগম (২৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁর স্বামী মো. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন