চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মনজুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের কাট্টলী এলাকায় এ ঘটনা ঘটে।জানা যায়, হাসনাত মনজুর আলমের সঙ্গে দেখা করতে গিয়েছেন—এ খবর শুনে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে ঘটনাস্থলে অবস্থান নেন একদল মানুষ। পরে হাসনাত ওই বাসা থেকে বের হলে তাঁরা তাঁকে নানা প্রশ্ন করতে থাকেন।ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বিক্ষুব্ধরা হাসনাতকে প্রশ্ন করছেন, ‘আপনি একজন জুলাই যোদ্ধা। সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলছেন। তাহলে আওয়ামী লীগের দোসরের বাসায় কেন?’এ সময় হাসনাত আবদুল্লাহকে হাত নাড়িয়ে তাঁদের শান্ত করতে দেখা যায়। পরে স্থানীয় বিএনপি নেতাদের সহায়তায় পুলিশি নিরাপত্তায় হাসনাত ঘটনাস্থল ত্যাগ করেন।স্থানীয়ভাবে গুঞ্জন আছে, এনসিপি থেকে চট্টগ্রামে মেয়র পদে মনজুর আলম নির্বাচন করতে চান। এ বিষয়ে প্রাথমিক আলাপ করতেই সেখানে যান হাসনাত আবদুল্লাহ। যদিও বিষয়টি অস্বীকার করেছেন মনজুর আলম।এ বিষয়ে মনজুর আলম জানান, ব্যক্তিগত সম্পর্কের কারণেই তাঁকে দেখতে এসেছিলেন হাসনাত। পরে কুশল বিনিময় ও দুপুরের খাবার খেয়ে তিনি বিদায় নেন।মোহাম্মদ মনজুর আলম ২০১০ সালে বিএনপির সমর্থন নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও হন।২০১৮ সালের জাতীয় নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ব্যর্থ হন। ২০২০ সালে সিটি করপোরেশন নির্বাচনেও তিনি মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন কেনেন। তবে সেবারও তাঁকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টরন্টোতে প্রদর্শিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘সাবিত্রী’
টরন্টোতে প্রদর্শিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘সাবিত্রী’

মহান বিজয় দিবস উপলক্ষে কানাডার টরন্টোতে প্রদর্শিত হলো বাংলাদেশের সিনেমা ‘সাবিত্রী’। মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী সময়ের কঠিন বাস্তবতাকে পর্দায় তুলে Read more

সেতুর অভাবে নদী সাঁতরে যাতায়াত, ফুলবাড়ীতে জনদুর্ভোগ চরমে
সেতুর অভাবে নদী সাঁতরে যাতায়াত, ফুলবাড়ীতে জনদুর্ভোগ চরমে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২২০ ফুট লম্বা বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বারোমাসিয়া নদীর দুপাড়ের হাজারও মানুষ। সাঁকোটি এক মাস Read more

জানুয়ারিতে জাতীয় নির্বাচন চায় গণঅধিকার পরিষদ
জানুয়ারিতে জাতীয় নির্বাচন চায় গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, যেহেতু জাতীয় জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, দ্রুত সময়ের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন Read more

ভ্রু প্লাকে হতে পারে যে ভয়াবহ রোগ
ভ্রু প্লাকে হতে পারে যে ভয়াবহ রোগ

ভ্রু হলো চোখের রত্ন। সুন্দর ভ্রু মুখের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। তাই অনেক নারীই নিয়মিত আইব্রো বা ভ্রু প্লাক করেন। Read more

পাকিস্তানের পক্ষে কথা বলে আইপিএল থেকে বাদ পড়ার শঙ্কায় হোল্ডার
পাকিস্তানের পক্ষে কথা বলে আইপিএল থেকে বাদ পড়ার শঙ্কায় হোল্ডার

ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে মন্তব্য করে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়ার শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জেসন হোল্ডার। Read more

নদীতে গোসল করতে নেমে ইটভাটা শ্রমিক নিখোঁজ
নদীতে গোসল করতে নেমে ইটভাটা শ্রমিক নিখোঁজ

ভোলার চরফ্যাশনে নদীতে গোসল করতে নেমে আলমগীর (৩৫) নামের এক ইটভাটা শ্রমিক নিখোঁজ রয়েছেন।শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার শশীভূষণ থানাধীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন