মহান বিজয় দিবস উপলক্ষে কানাডার টরন্টোতে প্রদর্শিত হলো বাংলাদেশের সিনেমা ‘সাবিত্রী’। মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী সময়ের কঠিন বাস্তবতাকে পর্দায় তুলে এনেছেন নির্মাতা পান্থ প্রসাদ।টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে গত ১২ ডিসেম্বর শুরু হওয়া পাঁচ দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীতে দর্শকের ভূয়ষী প্রশংসা কুড়িয়েছে ‘সাবিত্রী’। চা শ্রমিক এক নারীর জীবনের গল্পে উঠে এসেছে শক্তিশালী ও মানবিক আখ্যান, যেখানে নারী মুক্তিযোদ্ধার সংগ্রাম, মাতৃত্ব এবং যুদ্ধ-পরবর্তী কঠিন বাস্তবতা চরমভাবে ফুটে উঠেছে।এ প্রসঙ্গে নির্মাতা পান্থ প্রসাদ সংবাদ মাধ্যমকে জানান, ‘বিজয়ের মাসে প্রবাসী বাঙালি প্রাণকে মুক্তিযুদ্ধের চেতনায় পুনরুজ্জীবিত করতে পেরে দারুণ খুশি। এ ধরণের কাজের সুযোগ পেলে প্রজান্মন্তরের কাছে দেশের ইতিহাস ও সংস্কৃতি সমৃদ্ধির সর্বোচ্চ প্রয়াস থাকবে।’‘সাবিত্রী’ শুধু যুদ্ধের ইতিহাস নয়, এটি এক নারীর অসাধারণ সাহস, আত্মত্যাগ ও টিকে থাকার লড়াইয়ের প্রতিচ্ছবি। মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী সময়ে সমাজ, রাষ্ট্র এবং বিচারপ্রক্রিয়ায় একজন নারীর জীবনের যে জটিল ও বেদনাবিধুর পথচলা- চলচ্চিত্রটি তা অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরেছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাগুরায় কলা বিক্রেতার গলাকাটা লাশ উদ্ধার
মাগুরায় কলা বিক্রেতার গলাকাটা লাশ উদ্ধার

মাগুরা শহরের ছায়াবীথি সড়কের ঋষিপাড়ায় ভজন গুহ (৫৫) নামে এক কলা বিক্রেতাকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) Read more

সাংবাদিকের জমি থেকে মাটি বিক্রি, ছাত্রদল নেতা বহিষ্কার
সাংবাদিকের জমি থেকে মাটি বিক্রি, ছাত্রদল নেতা বহিষ্কার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক সাংবাদিকের জমি থেকে মাটি বিক্রির অভিযোগে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক পাভেল মিয়াকে বহিষ্কার করা হয়েছে। সে Read more

২১ জুলাই: নামাজের সময়সূচি
২১ জুলাই: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা এড়াতে বাঁশ দিয়ে সতর্কবার্তা
ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা এড়াতে বাঁশ দিয়ে সতর্কবার্তা

ঢাকা-বরিশাল মহাসড়কে কয়েক দিনের হালকা ও ভারী বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়রা নিজ Read more

ওয়েস্ট ইন্ডিজকে দিয়ে সিরিজ জয়ের সূচনা করলেন গিল
ওয়েস্ট ইন্ডিজকে দিয়ে সিরিজ জয়ের সূচনা করলেন গিল

দিল্লি টেস্টে ভারতের জয়টা শুধু সময়ের ব্যাপার ছিল। ম্যাচের গতিবিধি অনুযায়ী, বিশ্লেষকরা আগেই বলেছিলেন পঞ্চম দিনের প্রথম সেশনেই জয় তুলে Read more

ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ বিমানে আগুন, জরুরি অবতরণ
ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ বিমানে আগুন, জরুরি অবতরণ

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় জরুরি অবতরণ করা হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন