দক্ষিণ লেবাননের বিনত জেবেইল এলাকায় হিজবুল্লাহর অতর্কিত হামলায় ১১ ইসরাইলি সেনা আহত হয়েছেন। ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরা এই তথ্য জানায়। তবে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে ১০ জন সেনা আহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।ইসরাইলি সামরিক বাহিনী জানায়, রাতভর বিনত জেবেইল শহরে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলে। এই লড়াইয়ে আহত সেনাদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এছাড়া একজনের আঘাত মাঝারি এবং বাকি ছয়জন সামান্য আহত হয়েছেন।আহতরা সকলেই প্যারাট্রুপার ব্রিগেডের সদস্য। সামরিক বাহিনী জানায়, তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে সংশ্লিষ্ট পরিবারগুলোকে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে। গত কয়েক দিন ধরে ইসরাইলি বাহিনীর স্থল অভিযানের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই বিনত জেবেইল শহর।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বন্যার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা স্থগিত
বন্যার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা স্থগিত

টানা বৃষ্টি ও উজান থেকে আসা পানির কারণে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে ফেনীর বিভিন্ন এলাকা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। Read more

রেকর্ড তাপমাত্রায় পুড়ছে ইসরায়েল
রেকর্ড তাপমাত্রায় পুড়ছে ইসরায়েল

অত্যধিক তাপপ্রবাহের ফলে ইসরায়েলের কিছু অংশে তাপমাত্রা রেকর্ড প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। Read more

বসকে চাকরি থেকে সরিয়ে দিতে কোম্পানিই কিনে নিলেন কর্মী
বসকে চাকরি থেকে সরিয়ে দিতে কোম্পানিই কিনে নিলেন কর্মী

জীবনে বড় কিছু করতে হলে দরকার ধৈর্য, আত্মবিশ্বাস আর ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার ক্ষমতা। এমনই এক অভূতপূর্ব উদাহরণ গড়েছেন জুলিয়া Read more

শিক্ষার্থীদের বাস্তবমুখী সফটওয়্যার উদ্ভাবনী প্রকল্পে পুরস্কার ঘোষণা
শিক্ষার্থীদের বাস্তবমুখী সফটওয়্যার উদ্ভাবনী প্রকল্পে পুরস্কার ঘোষণা

শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষার্থীদের সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর ইনোভেটিভ Read more

ভৈরবে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ ২৩ জন গ্রেফতার
ভৈরবে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ ২৩ জন গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে বেড়ে যাওয়া ছিনতাই প্রতিরোধে এক রাতের বিশেষ অভিযান পরিচালনা করে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী ও ছিনতাইকারীসহ বিভিন্ন মামলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন