স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহামদ বলেছেন, টেকনাফ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে পুনরায় গতিশীল করা হবে। মন্ত্রী মঙ্গলবার (১৪ এপ্রিল) টেকনাফ স্থলবন্দর পরিদর্শন শেষে এ কথা জানান।এ সময় মন্ত্রী বন্দরের মালামাল উঠা-নামা করা জেটিঘাট, গুদামসহ দীর্ঘদিনের পুরানো নির্মিত অবকাঠামোগুলো ঘুরে দেখেন।টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী সময়ের কন্ঠস্বরকে বলেন, আজ সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে মন্ত্রীকে বন্দরের ঝিমিয়ে পড়া কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। একই সঙ্গে মিয়ামারের রাখাইন রাজ্য দখল নিয়ে সেদেশের অভ্যন্তরীণ সমস্যার কারণে হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের অন্যতম এই বস্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে স্থবিরতা বিরাজ করার বিষয়টি জানানো হয়।পরিদর্শন কালে মন্ত্রীর সাথে ছিলেন, স্থানীয় সংসদ সদস্যদের মধ্যে শাহজাহান চৌধুরী ও লুৎফুর রহমান কাজল, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।ইখা
Source: সময়ের কন্ঠস্বর
