মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় ইরানের বন্দর অবরোধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে তীব্র নিন্দা জানিয়ে বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছে চীন। চীনা কর্মকর্তারা সতর্ক করে বলেন, এই অবরোধ—বিশেষ করে হরমুজ প্রণালীর আশেপাশে—ইতোমধ্যেই ভঙ্গুর পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে, বিশ্বব্যাপী জাহাজ চলাচল ব্যাহত করতে পারে এবং বৃহত্তর সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। তারা যুক্তি দিয়েছেন যে, এই অঞ্চলে বর্ধিত সামরিক উপস্থিতি স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নিরাপদ পথ উভয়কেই হুমকির মুখে ফেলছে।ইরানও এই পদক্ষেপের নিন্দা জানিয়ে একে তার সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছে এবং চীনসহ তার মিত্র দেশগুলোর জন্য প্রণালীটি দিয়ে যাতায়াত সীমিত করেছে।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র সামরিক কার্যক্রম বাড়িয়ে এবং লক্ষ্যভিত্তিক অবরোধ আরোপ করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।তিনি সতর্ক করেন, এই পদক্ষেপ এরই মধ্যে নাজুক যুদ্ধবিরতি চুক্তিকে দুর্বল করে দেবে এবং আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াবে।চীনা মুখপাত্র বলেন, হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথে চলাচলের নিরাপত্তাও এই পদক্ষেপের কারণে ঝুঁকির মুখে পড়েছে।এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে সম্ভাব্য চুক্তির বিষয়ে এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পুরোপুরি ইরানের ওপরই রয়েছে। বল এখন ইরানের কোর্টে।তিনি বলেন, যুক্তরাষ্ট্র আলোচনায় তাদের অবস্থান ও শর্ত স্পষ্ট করেছে এবং একটি প্রস্তাবও দিয়েছে। এখন তেহরান সেই প্রস্তাব গ্রহণ করবে কি না, সেটিই মূল বিষয়।ভ্যান্স জানান, দুটি বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো ছাড় দেবে না—ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ওপর কঠোর নিয়ন্ত্রণ, পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে কার্যকর যাচাই ব্যবস্থা।তিনি আরও বলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের স্বাভাবিক দেশের মতো আচরণ করতে প্রস্তুত। সূত্র: আল-জাজিরাএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় সবজির আগুনঝরা, বাজারে হাঁসফাঁস ক্রেতারা
কুমিল্লায় সবজির আগুনঝরা, বাজারে হাঁসফাঁস ক্রেতারা

শুক্রবার সকাল। ছুটির দিনে একটু স্বস্তি নিয়ে বাজারে বের হয়েছিলেন কুমিল্লার অশোকতলার জিসান আহম্মেদ। হাতে ঝোলার ব্যাগ, মনে আশা অন্তত Read more

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সকাল থেকেই পুলিশের সতর্ক অবস্থান
জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সকাল থেকেই পুলিশের সতর্ক অবস্থান

গণঅধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের পর থেকেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টায় Read more

‘ওরা বিপ্লবটাকে বিক্রি করে দিচ্ছে, লড়াইটা এখনও অধরা’
‘ওরা বিপ্লবটাকে বিক্রি করে দিচ্ছে, লড়াইটা এখনও অধরা’

ঠিক এক বছর আগে ১৫ জুলাই সিনথিয়া মেহরিন সকালের মনে সেই দিনটির আঘাতের স্মৃতি এখনও তাজা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার Read more

দুর্নীতির সংবাদ প্রকাশে সুনামগঞ্জে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
দুর্নীতির সংবাদ প্রকাশে সুনামগঞ্জে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সুনামগঞ্জের শাল্লা উপজেলা কর্মরত দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের Read more

নবীনগরে মেঘনায় অবৈধ অস্ত্রের মহড়া ও কোটি টাকার বালু উত্তোলন, ভাঙনের মুখে জনপদ
নবীনগরে মেঘনায় অবৈধ অস্ত্রের মহড়া ও কোটি টাকার বালু উত্তোলন, ভাঙনের মুখে জনপদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেঘনা নদী আজ অবৈধ অস্ত্রের মহড়া ও বালু সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। নদীর তীরবর্তী চরলাপাং, মানিকনগর, সাহেবনগরসহ আশপাশের Read more

বাউফলে ছড়িয়ে পড়ছে চায়না দুয়ারি জাল
বাউফলে ছড়িয়ে পড়ছে চায়না দুয়ারি জাল

একসময়ে এই উপজেলায় অবৈধ কারেন্ট জালের দৌরাত্ম ছিল ব্যাপক। কারেন্ট জালের কারণে বিভিন্ন প্রজাতীর দেশিও মাছ হুমকির মধ্যে ছিল। সম্প্রতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন