“নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। নানা রঙের পোশাক, ব্যানার-ফেস্টুন ও বাদ্যের তালে তালে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন।পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বর্ষবরণ উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার (পপি)-এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা লোকসংগীত ও নৃত্য পরিবেশন করেন।এ সময় সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম লোকসংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বেণী মাধব সরকার ও মো. আবু বক্কর ছিদ্দিক।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে যমুনা ইলেক্ট্রনিক্স
এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে যমুনা ইলেক্ট্রনিক্স

যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

ইন্দোনেশিয়ায় ৮ আরোহীসহ হেলিকপ্টার নিখোঁজ
ইন্দোনেশিয়ায় ৮ আরোহীসহ হেলিকপ্টার নিখোঁজ

ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপে আটজন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। আজ সোমবার উদ্ধার কর্মকর্তারা এ তথ্য জানান।বানজারমাসিন শহরের স্থানীয় একটি Read more

তৃতীয় দিনে লঙ্কানদের আধিপত্য, ঘুরে দাঁড়ানোর চেষ্টা টাইগারদের
তৃতীয় দিনে লঙ্কানদের আধিপত্য, ঘুরে দাঁড়ানোর চেষ্টা টাইগারদের

গল টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশি বোলারদের নাকানি-চোবানি খাওয়াচ্ছিলেন শ্রীলঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা। পরিস্থিতি এমন ছিল যে, ব্যক্তিগত ২’শর পথে হাঁটছিলেন Read more

গাজায় একদিনে নিহত ৪১, মোট প্রাণহানি ছাড়াল ৫৮ হাজার ৬৬০
গাজায় একদিনে নিহত ৪১, মোট প্রাণহানি ছাড়াল ৫৮ হাজার ৬৬০

শুক্রবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৪১ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ১১০ Read more

লেবাননে ইসরাইলি হামলায় ৯ জনের প্রাণহানি
লেবাননে ইসরাইলি হামলায় ৯ জনের প্রাণহানি

লেবাননে পৃথক ইসরাইলি হামলায় ৯ জন নিহত হয়েছে। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।বুধবার (২৫ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন