শুক্রবার সকাল। ছুটির দিনে একটু স্বস্তি নিয়ে বাজারে বের হয়েছিলেন কুমিল্লার অশোকতলার জিসান আহম্মেদ। হাতে ঝোলার ব্যাগ, মনে আশা অন্তত সবজি-মাছ কিনে নিলেই আজকের রান্না মিটে যাবে। কিন্তু বাজারে ঢুকতেই মুখের হাসি মিলিয়ে গেলো তার। গোল বেগুন সেঞ্চুরি পার করেছে বহু আগেই, টমেটো ১৮০ টাকা, গাজর বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে। দাম শুনে যেন বুকটা হু হু করে উঠল জিসানের। হতাশ কণ্ঠে তিনি এই প্রতিবেদককে বললেন, ‘আগে অন্তত সবজির ওপর ভরসা ছিল, এখন তো সেগুলোও ধরাছোঁয়ার বাইরে। হঠাৎ করেই দাম বেড়ে গেলো সবকিছুর। আমরা যারা মেসে থাকি, তাদের এবার কী হবে।’একই অভিজ্ঞতা রেসকোর্স এলাকা থেকে পরিবারের জন্য বাজার করতে আসা ইকবাল হোসেনেরও। তিনি ক্ষোভ ঝেড়ে বললেন, ‘মাছ-মাংস তো আগেই হাতের বাইরে চলে গেছে, এখন সবজিও বিলাসপণ্যে পরিণত হয়েছে। সাধারণ মানুষ টিকবে কিভাবে।’কুমিল্লা নগরীর রাজগঞ্জ, বাদশাহ মিয়ার বাজার, টমসমব্রীজ, নিউমার্কেট সবখানেই এক দৃশ্য। পেঁপে ছাড়া কোনো সবজি ৮০ টাকার নিচে নেই। ক্রেতারা ঘাম ঝরিয়ে দরাদরি করছেন, কিন্তু দাম নামছে না একটুও। বাজারে দাঁড়ানো মানুষজনের চোখেমুখে একটাই অভিব্যক্তি হাঁসফাঁস অবস্থা।সরেজমিনে ঘুরে দেখা যায়, কুমিল্লার বাজারে সবজির দাম এখন আকাশছোঁয়া। গোল বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৪০ থেকে ২০০ টাকা দরে, আর শিমের কেজি ২২০ থেকে ২৪০ টাকা। বাজারে গিয়ে ঘাম ঝরছে সাধারণ ক্রেতাদের। নিত্যপ্রয়োজনীয় মাছ, মাংস, ডিম, আটা ও ডালের দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের জন্য বাজার করা এখন প্রায় দুঃস্বপ্নে পরিণত হয়েছে।বাজার ঘুরে দেখা গেছে, বাজারে চাহিদার তুলনায় সবজির সরবরাহ কম। এর সুযোগে সব ধরনের সবজির দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। লম্বা বেগুন কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা, ঢেঁড়স ও পটোল ৮০ থেকে ১০০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, গাজর ১৪০ টাকা, বরবটি ১০০ থেকে ১২০ টাকা, শসা ৮০ টাকা, টমেটো ১৬০ থেকে ১৮০ টাকা, কাঁচা মরিচ ১৬০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। একমাত্র পেঁপেই কিছুটা সস্তায় মিলছে, প্রতি কেজি ৪০ টাকায়। এছাড়া চালকুমড়া প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা, লম্বা লাউ ৮০ থেকে ৯০ টাকা, আর কাঁচকলার হালি ৪০ থেকে ৫০ টাকা।বাজারে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার টানা বৃষ্টিতে কৃষকের শাকসবজির ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে সরবরাহ কমে গেছে এবং পাইকারি বাজার থেকে বেশি দামে সবজি কিনে আনতে হচ্ছে। এর প্রভাব সরাসরি খুচরা বাজারে পড়েছে।সবজির পাশাপাশি মুরগি ও ডিমের দামও চড়া। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা যা দুই সপ্তাহ আগেও ১৪০ টাকা দরে বিক্রি হয়েছিলো। সোনালি মুরগি ৩০০ থেকে ৩২০ টাকা এবং ফার্মের ডিমের ডজন ১৪০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। খোলা আটার কেজি এখন ৫০ টাকা, দেশি মসুর ডাল বেড়ে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।তবে সামান্য স্বস্তির খবর হলো, রসুনের দামে কিছুটা হেরফের হয়েছে। আমদানীকৃত রসুন মিলছে ১৬০ থেকে ১৮০ টাকায় এবং দেশি রসুন ১২০ থেকে ১৩০ টাকায়। ছোট দেশি রসুন বিক্রি হচ্ছে ১০০ টাকায়।সব মিলিয়ে কুমিল্লার বাজারে এখন সাধারণ ক্রেতাদের হাঁসফাঁস অবস্থা। ক্রমাগত দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে সরকারের কার্যকর তদারকির দাবি জানিয়েছেন ক্রেতারা।এ বিষয়ে জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাসুদ রানা বলেন, ‘এসময়ে সবজির দাম একটু বেশিই থাকে, কারণ গ্রীষ্মকালীন সবজি শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যে। শীতকালীন সবজিগুলো বাজারে এখনো আসা শুরু করেনি। তাই চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সবজির দাম বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, এবার প্রচুর বৃষ্টিপাতের কারণেও সবজির উৎপাদন কমে যাওয়ায় দাম বেড়েছে। তবে আশা করছি এক দেড় মাসের মধ্যে শীতকালীন সবজিগুলো বাজারে চলে আসলে দাম কমে যাবে।’জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, ‘আমরা বাজারগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করছি যাতে ক্রেতারা ন্যায্য মূল্যে বাজার করতে পারে। কেউ যদি দাম বেশি রাখে আর আমাদের কাছে অভিযোগ আসে তাহলে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাগুরায় জেলখানায় বন্দীদের মাঝে মৌসুমি ফল বিতরণ
মাগুরায় জেলখানায় বন্দীদের মাঝে মৌসুমি ফল বিতরণ

মাগুরা জেলা কারাগারে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও মানবিক আয়োজনে মৌসুমি ফল উৎসব। মঙ্গলবার (২৭ মে) কারা কর্তৃপক্ষের আয়োজনে এই উৎসব Read more

ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারসহ আটক ৩
ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারসহ আটক ৩

চাঁদপুরের ফরিদগঞ্জে ২০২৫ সালের চলমান দাখিল পরীক্ষার হাদিস বিষয়ের প্রশ্ন ফাঁস চেষ্টার অভিযোগে মাদ্রাসা সুপারসহ ৩ জনকে আটক হয়েছে। বুধবার (২৩ Read more

আইসিসির মাসসেরা শুভমন গিল
আইসিসির মাসসেরা শুভমন গিল

ভারতের টেস্ট দলের দায়িত্ব নিয়ে প্রথম সিরিজেই নজর কেড়েছেন এই ব্যাটার। পুরো সিরিজে ব্যাট হাতে করেছেন ৪ সেঞ্চুরি, পাশাপাশি তার Read more

থাইল্যান্ড-কম্বোডিয়া: সামরিক শক্তিতে কে এগিয়ে?
থাইল্যান্ড-কম্বোডিয়া: সামরিক শক্তিতে কে এগিয়ে?

সংঘাতের জেরে আলোচনায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক সক্ষমতা। গ্লোবাল ফায়ার পাওয়ারের র‍্যাঙ্কিং বলছে, কম্বোডিয়ার চেয়ে সামরিক শক্তিতে যোজন যোজন এগিয়ে Read more

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, প্রাণহানি বেড়ে ৯০০
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, প্রাণহানি বেড়ে ৯০০

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯০০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দেশটির Read more

কোম্পানীগঞ্জে অটোরিকশা চাপায় দুই শিশুর মৃত্যু
কোম্পানীগঞ্জে অটোরিকশা চাপায় দুই শিশুর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পৃথক স্থানে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় অসিম (১২) ও ইয়াসিন (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন