আমরা নিবন্ধিত ও কার্ডধারী জেলে, সরকারি সহায়তার তালিকায় নামও এসেছে। কিন্তু অনুদান আনতে গিয়ে দেখি নাম কেটে দেওয়া হয়েছে তালিকা থেকে। কারণ জানতে চাইলে অসহায় মৎস্য কর্মকর্তারা বিএনপি নেত্রী ও ইউপি সদস্য নয়ন বেগমের সাথে সমন্বয় করতে বলেন। নিজেদের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে উল্টো ওই নেত্রীর লোকজন দ্বারা মৎস্য অফিসেই হামলার শিকার হয়েছি। দলীয় নেতাদের দ্বারে দ্বারে ঘুরেও কোন প্রতিকার না পেয়ে অবশেষে বিচার চেয়ে মানববন্ধন। এসব জানিয়েছেন ভুক্তভোগী জেলারা। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন সদর উপজেলার চর রমনি মোহন ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক জেলে পরিবার।সদর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ইলিশের অভয় আশ্রমে জাটকা নিধন রোধে (মার্স এপ্রিল এ দু মাসের জন্য) বিজিএফ কর্মসূচির আওতায় জেলে প্রতি ৮০ কেজি করে চাউল প্রদান করা হয়। এর পাশাপাশি বর্তমান সরকার নতুন ভাবে পাইলট প্রকল্প হিসেবে খাদ্য সহায়তা কর্মসূচি হাতে নেয়। যার আওতায় জেলেপ্রতি ১৮ কেজি আটা ১৮ কেজি আলু ৮ কেজি ডাল ও ১০ কেজি তেল প্রদান করা হয়। এ জন্য সদর উপজেলার এক হাজার জন জেলের তালিকা করা হয়েছে কয়েক মাস পূর্বে। মাঠ পর্যায়ে যাচাই বাছাই শেষ তালিকা সম্পূর্ণ করা হয়। গেল ২৮মার্চ মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর উপস্থিতিতে পাঁচশত জেলেকে সহায়তা প্রদান করা হয় বাকিদের পর্যায়ক্রমে এ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। বিপত্তি বাদে চর রমণী মোহন ইউনিয়নের জেলেদের তালিকা নিয়ে ওই ইউনিয়নের ইউপি মেম্বার নয়ন বেগম এই তালিকা নিয়ে ঝামেলা সৃষ্টি করে। রবিবার সন্ধ্যায় তার দেওয়া লোকদেরকে তালিকাভুক্ত করার জন্য কর্মকর্তাদের চাপ সৃষ্টি করে। পরবর্তীতে দুপক্ষের মধ্যে বিভেদ সৃষ্টি ও মারামারি হয় এতে দুই তিন জন আহত হয়েছে।জানতে চেয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মাহমুদুল ইসলাম চৌধুরীকে বারবার ফোন করে ও খুদেবার্তা পাঠিয়ে কোন উত্তর পাওয়া যায়নি।নাম প্রকাশ না করা শর্তে উপজেলা মৎস অফিসের এক কর্মকর্তা জানান, মিসেস নয়ন বেগম আমাদের সাথে যেসব ভাষা ব্যবহার করেছেন তা মুখে উল্লেখ করার মতো না। বলতে গেলে মব সৃষ্টি করে ৪০জন জেলের খাদ্য সহায়তা নিয়ে গেছে। যেহেতু তিনি রাজনৈতিক দলের নেত্রী আমাদের কিছুই করার ছিল না।অভিযুক্ত ইউপি সদস্য নয়ন বেগম উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাদের দায়ী করে বলেন, তারা টাকা খেয়ে এসব তালিকা করেছেন, এখানে একই পরিবারের কয়েকজনের নাম আছে। আমি ওয়ার্ড মেম্বার আমি জানিনা কিভাবে এসব তালিকা হয়েছে। মৎস্য অফিসের কর্মকর্তারা যাদের থেকে টাকা খেয়েছে তাদের সাথে ওনাদের মারামারি হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের
পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এখনও যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল Read more

ভিপি নুরের ওপর হামলা: সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান
ভিপি নুরের ওপর হামলা: সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার পর সরকার কেবল কথার মাধ্যমে দায়সারা আচরণ করছে বলে অভিযোগ করেছেন Read more

ধামরাইয়ে তেল নিতে পেট্টোলপাম্পে বাইকারদের রাত্রিযাপন
ধামরাইয়ে তেল নিতে পেট্টোলপাম্পে বাইকারদের রাত্রিযাপন

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই দেশে জ্বালানি তেলের ভোগান্তি শুরু হয়েছে। সংকট নিরসনে নানা পদক্ষেপ নেওয়া হলেও পরিস্থিতিতে তেমন কোনো Read more

বৃষ্টির স্নিগ্ধতায় সিক্ত পরীমনি
বৃষ্টির স্নিগ্ধতায় সিক্ত পরীমনি

তপ্ত রোদে যখন পুড়ছিল প্রকৃতি, তখনই প্রশান্তির পরশ নিয়ে এলো ঝুম বৃষ্টি। আর সেই বৃষ্টির ধারায় নিজেকে সিক্ত করতে ভুললেন Read more

আহলে সুন্নাতের অবরোধে উত্তাল চট্টগ্রাম
আহলে সুন্নাতের অবরোধে উত্তাল চট্টগ্রাম

আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় সদস্য ও ছাত্রসেনার ঢাকা নগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনের খুনিদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামের Read more

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শরবত বিক্রেতাকে গণপিটুনি
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শরবত বিক্রেতাকে গণপিটুনি

মুন্সিগঞ্জের শ্রীনগরে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজহার (৫২) নামে এক শরবত বিক্রেতার বিরুদ্ধে। শুক্রবার(২৬ সেপ্টেম্বর) দুপুরে অভিযুক্ত আজহারকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন