তপ্ত রোদে যখন পুড়ছিল প্রকৃতি, তখনই প্রশান্তির পরশ নিয়ে এলো ঝুম বৃষ্টি। আর সেই বৃষ্টির ধারায় নিজেকে সিক্ত করতে ভুললেন না চিত্রনায়িকা পরীমণি। তবে এবার কোনো সিনেমার সেট বা শুটিংয়ের জন্য নয়, বরং একান্ত নিজের ভালো লাগা থেকেই বৃষ্টির ছোঁয়ায় মাতলেন এই গ্ল্যামারাস অভিনেত্রী।সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন পরীমণি, যা মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের। ভিডিওতে দেখা যায়, সাদা টি-শার্ট আর খোলা চুলে বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন পরম মমতায় গায়ে মাখছেন এই অভিনেত্রী।কখনও গাড়ির ওপর শুয়ে আকাশের পানে চেয়ে থাকা, আবার কখনও বৃষ্টির শব্দের সাথে মিতালী— সব মিলিয়ে এক অন্যরকম স্নিগ্ধতায় ধরা দিয়েছেন তিনি।ভিডিওটির আবহ আরও মায়াময় করে তুলেছে পেছনে বাজতে থাকা সুর আর বৃষ্টির স্বাভাবিক শব্দ। পরীমণির ভেজা চুল আর সহজাত অভিব্যক্তি এই দৃশ্যকে করে তুলেছে আরও আকর্ষণীয়।নেটিজেনদের প্রতিক্রিয়াও এসেছে তাৎক্ষণিক। কেউ লিখেছেন ‘বৃষ্টি মাখা পরী’, আবার কেউ মন্তব্য করেছেন- এ যেন নতুন করে ভালোবাসায় ডুবে থাকা এক পরীমণি। সব মিলিয়ে, পরীমণির এই বৃষ্টিবিলাস যেন তার ভক্তদের সামনে তুলে ধরল এক স্বতঃস্ফূর্ত, প্রকৃতিপ্রেমী এবং আবেগঘন দিক- যা সাধারণত পর্দার বাইরে খুব কমই দেখা যায়।আরএ
Source: সময়ের কন্ঠস্বর
