লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে এক ইসরাইলি সেনা নিহত হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ লেবাননে চলমান যুদ্ধে একজন ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।  আহত হয়েছেন আরও তিন সেনা। টাইমস অব ইসরাইলি জানায়, নিহত ওই সেনার নাম আয়াল উরিয়েল বিয়াঙ্কো। তার বয়স ৩০ বছর। তিনি কাটস্রিন এলাকার বাসিন্দা ছিলেন এবং ১৮৮তম ‘বারাক’ সাঁজোয়া ব্যাটালিয়নের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।ইসরাইলি  প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ চলাকালে দক্ষিণ লেবাননে তিনি নিহত হন। একই ঘটনায় আহত অন্য তিন সেনার মধ্যে একজন মাঝারি মাত্রায় এবং বাকি দুজন হালকা আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।এদিকে আল জাজিরা যাচাই করা ভিডিওতে দেখা গেছে, দক্ষিণ লেবাননের তেবনিন সরকারি হাসপাতালে হামলা চালিয়েছে দখলদার বাহিনী।  এতে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।ভিডিওতে হাসপাতালের করিডরে ময়লা ও ভাঙা কাঁচ ছড়িয়ে থাকতে দেখা যায় এবং কয়েকটি কক্ষে চিকিৎসা সরঞ্জাম এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বাইরে পার্ক করা গাড়িগুলোও ধ্বংসাবশেষ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে ২১ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
রাজশাহীতে ২১ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২১টি ককটেল ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৫ এর রাজশাহীর Read more

আখতারের ওপর হামলার ঘটনায় এনসিপির নতুন কর্মসূচি
আখতারের ওপর হামলার ঘটনায় এনসিপির নতুন কর্মসূচি

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। এ সময় দলটির যুগ্ম আহ্বায়ক ডা. Read more

পাটুরিয়া-আরিচা নৌরুটে ঘরমুখো মানুষের ঢল, চাপ বাড়লেও নেই ভোগান্তি
পাটুরিয়া-আরিচা নৌরুটে ঘরমুখো মানুষের ঢল, চাপ বাড়লেও নেই ভোগান্তি

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া–দৌলতদিয়া ও আরিচা–কাজিরহাট নৌরুটে ঘরমুখো মানুষের ঢল Read more

চাঁদ দেখা গেছে, বুধবার থেকে শুরু রবিউস সানি মাস
চাঁদ দেখা গেছে, বুধবার থেকে শুরু রবিউস সানি মাস

বাংলাদেশে আজ ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে পবিত্র রবিউস সানি Read more

বান্দরবানে নিকাব পড়ার শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগে মানববন্ধন
বান্দরবানে নিকাব পড়ার শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগে মানববন্ধন

বান্দরবানে পর্দা ও নিকাব পরিধান করার কারণে  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক  অন্তঃসত্ত্বা এক নারী শিক্ষিকাকে হেনস্তা, অপমান ও মানসিক Read more

পঞ্চগড়ে এনআইডি সার্ভার কপিকে ঘিরে রমরমা বাণিজ্য!
পঞ্চগড়ে এনআইডি সার্ভার কপিকে ঘিরে রমরমা বাণিজ্য!

পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয় পরিচয়পত্রের সার্ভার কপি আদান-প্রদানকে কেন্দ্র করে রমরমা বাণিজ্য গড়ে উঠছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের আউটসোর্সিং ও রাজস্ব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন