মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে যিশুর মতো ‘উদ্ধারকর্তা’ রূপে দেখানো একটি এআই ছবি পোস্ট করার পর তীব্র সমালোচনার মুখে তা মুছে ফেলেছেন। একই সঙ্গে ক্যাথলিক চার্চের প্রধান পোপ চতুর্দশ লিওকে নিয়ে তার ধারাবাহিক মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।স্থানীয় সময় রবিবার (১২ এপ্রিল) ট্রাম্পের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করা ছবিতে তাকে সাদা পোশাকে এক ব্যক্তির মাথায় হাত রেখে আশীর্বাদের ভঙ্গিতে দেখা যায়, যা অনেকের কাছে ধর্মীয় প্রতীক ব্যবহারের কারণে আপত্তিকর মনে হয়েছে। সমালোচনা বাড়তে থাকায় সোমবার (১৩ এপ্রিল) ছবিটি সরিয়ে নেওয়া হয়। খবর আল জাজিরার। তবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, ছবিটি তাকে যিশুর মতো দেখানোর জন্য নয়; বরং একজন চিকিৎসক বা রেড ক্রস কর্মীর প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছিল। তিনি আরও বলেন, তিনি এমন কোনো পোপ চান না, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমালোচনা করেন।অন্যদিকে পোপ লিও এ বিতর্কে সরাসরি জড়াতে অনীহা প্রকাশ করেন। আলজেরিয়া সফরের পথে তিনি বলেন, তিনি যুদ্ধবিরোধী অবস্থান অব্যাহত রাখবেন এবং সংলাপ, কূটনীতি ও বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধানের পক্ষে কথা বলবেন। তিনি উল্লেখ করেন, বিশ্বজুড়ে নিরীহ মানুষের মৃত্যু বাড়ছে, তাই শান্তির বিকল্প খুঁজে বের করা জরুরি।হোয়াইট হাউস ও ভ্যাটিকানের মধ্যে উত্তেজনা সাম্প্রতিক মাসগুলোতে বেড়েই চলেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতি, সামরিক পদক্ষেপ এবং ইরান যুদ্ধকে কেন্দ্র করে।যুক্তরাষ্ট্রের ক্যাথলিক নেতারাও ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেছেন। আর্চবিশপ পল এস. কোঅকলি বলেন, পোপ কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নন; তিনি বিশ্বাস ও মানবতার পক্ষে কথা বলেন। লাস ভেগাসের আর্চবিশপ জর্জ লিও থমাসও পোপের অবস্থানকে সমর্থন জানিয়ে বলেন, তিনি সত্য ও শান্তির পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন।আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা গেছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ট্রাম্পের মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন।শুধু উদারপন্থী নয়, রক্ষণশীল মহল থেকেও এ নিয়ে সমালোচনা হয়েছে। অনেকেই এআই ছবিটিকে ধর্ম অবমাননাকর বলে আখ্যা দিয়েছেন। কেউ কেউ বলেছেন, ধর্মীয় বিশ্বাসকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়।ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স ট্রাম্পের আচরণকে ‘অহংকেন্দ্রিক’ বলে মন্তব্য করেন। তার ভাষায়, পোপের শান্তির আহ্বানকে আক্রমণ করা এবং নিজেকে মেসিয়ানিক রূপে উপস্থাপন করা একই সঙ্গে আপত্তিকর ও উদ্বেগজনক।উল্লেখ্য, ট্রাম্প নিয়মিত গির্জায় না গেলেও ২০২৪ সালের নির্বাচনে খ্রিস্টান ভোটারদের বড় একটি অংশ তার পক্ষে ছিল। তবে সাম্প্রতিক এই বিতর্ক তার ধর্মীয় সমর্থনভিত্তিতে কী প্রভাব ফেলবে, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে আলোচনা চলছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বুড়ি তিস্তা প্রকল্প ঘিরে মামলা প্রত্যাহারের দাবিতে কৃষকদের মশাল মিছিল
বুড়ি তিস্তা প্রকল্প ঘিরে মামলা প্রত্যাহারের দাবিতে কৃষকদের মশাল মিছিল

নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার সীমানায় অবস্থিত বুড়ি তিস্তা সেচ প্রকল্পের জলাধার খননকে কেন্দ্র করে দায়ের করা মামলার প্রতিবাদে মশাল Read more

ঢাবির হলে ধূমপানে জরিমানা, গাঁজা সেবন করলে বহিষ্কার
ঢাবির হলে ধূমপানে জরিমানা, গাঁজা সেবন করলে বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ধূমপানসহ সব ধরনের মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণ নিষিদ্ধ করা হয়েছে।এ বিষয়ে সোমবার Read more

দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে বাস পড়ে নিহত ৩
দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে বাস পড়ে নিহত ৩

দক্ষিণ আফ্রিকার কাওয়াজুলু-নাটাল প্রদেশের টোঙ্গাতের মেইডস্টোন এলাকায় সেতু থেকে একটি মিনিবাস পড়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার Read more

আলফাডাঙ্গায় দলীয় কার্যালয় থেকে কৃষক লীগের আহ্বায়ক গ্রেপ্তার
আলফাডাঙ্গায় দলীয় কার্যালয় থেকে কৃষক লীগের আহ্বায়ক গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক মো. আলমগীর মোল্যাকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার Read more

খানসামায় তিনদিনব্যাপী ভূমি মেলা শুরু
খানসামায় তিনদিনব্যাপী ভূমি মেলা শুরু

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এ প্রতিপাদ্যে দিনাজপুরের খানসামায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি মেলা।রোববার (২৫ Read more

গৌরনদীতে মাহিন্দ্রা-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১, আহত ৫
গৌরনদীতে মাহিন্দ্রা-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১, আহত ৫

বরিশালের গৌরনদীতে মাহিন্দ্রা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রা যাত্রী মর্জিনা বেগম (৫০) ঘটনাস্থলেই নিহত ও পাঁচজন গুরতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন