বৈশাখী শোভাযাত্রাকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‍্যাব ও ডিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন। সকাল থেকেই চারুকলা অনুষদ ও আশপাশের এলাকায় তল্লাশি, ব্যারিকেড ও নিয়ন্ত্রিত প্রবেশের মধ্য দিয়ে উৎসবকে নিরাপদ রাখতে নেওয়া হয়েছে বহুমাত্রিক প্রস্তুতি।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে সরেজমিনে দেখা যায়, চারুকলা অনুষদ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি। গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে বসানো হয়েছে ব্যারিকেড, তল্লাশি চলছে আগতদের।শোভাযাত্রায় অংশ নিতে আসা শিক্ষার্থী ও দর্শনার্থীদের পরিচয়পত্র যাচাই করে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন পুলিশ, ডিবি, র‍্যাব ও সোয়াট সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকধারী গোয়েন্দা সদস্যদেরও ভিড়ের মধ্যে সতর্ক নজর রাখতে দেখা গেছে।চারুকলা অনুষদ, দোয়েল চত্বর, টিএসসি ও আশপাশের এলাকায় টহল জোরদার করা হয়েছে। কোথাও কোথাও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালাতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসজুড়ে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা।নিরাপত্তা সংশ্লিষ্টরা জানান, শোভাযাত্রাকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।এদিকে সকাল ৯টায় বৈশাখী শোভাযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। চারুকলা অনুষদের ৩ নম্বর (উত্তর) গেট থেকে যাত্রা শুরু করে শোভাযাত্রাটি শাহবাগ থানার সামনে গিয়ে ইউটার্ন নিয়ে রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর ও বাংলা একাডেমি ঘুরে আবার চারুকলা অনুষদে ফিরে এসে শেষ হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে আজ (শনিবার) বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে। এদিন পিএসএলে শরিফুল-রানাদের পেশোয়ার লড়বে রিশাদের রাওয়ালপিন্ডির সঙ্গে। এ ছাড়া Read more

জবিতে প্রথমবারের মতো ছাত্রসংসদ নির্বাচন: ভোট ২৭ নভেম্বর
জবিতে প্রথমবারের মতো ছাত্রসংসদ নির্বাচন: ভোট ২৭ নভেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রতিষ্ঠার পর এই প্রথম কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের লক্ষ্যে রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষিত রোডম্যাপ Read more

টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধে হামলা, দোকান লুটপাট
টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধে হামলা, দোকান লুটপাট

টাঙ্গাইলের বাসাইল উপজেলার খাটরা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলা ও দোকান লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় Read more

এসএসসি-সমমান পরীক্ষায় এবার ছাত্রী কম, ছাত্র বেশি
এসএসসি-সমমান পরীক্ষায় এবার ছাত্রী কম, ছাত্র বেশি

এসএসসি ও সমমান পরীক্ষায় বিগত কয়েক বছর ধরে ছাত্রদের চেয়ে ছাত্রীদের অংশগ্রহণ বেশি ছিল। এবার তাতে ছন্দপতন ঘটেছে। এবার ছাত্রীদের Read more

মেহেরপুরে গাংনী থানা সড়কে বোমা ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে গাংনী থানা সড়কে বোমা ফাটিয়ে ডাকাতি

মেহেরপুরের গাংনীতে থানা-ধানখোলা সড়কের মেসার্স বিল্লাল নার্সারীর সামনে অজ্ঞাত দেশীয় অস্ত্রধারী সাত-আটজনের ডাকাত দলের সদস্যরা ডাকাতির ঘটনা ঘটিয়েছে। এ সময় Read more

গজারিয়ায় ২ চাঁদাবাজকে গাঁজাসহ পুলিশে দিলো স্থানীয়রা
গজারিয়ায় ২ চাঁদাবাজকে গাঁজাসহ পুলিশে দিলো স্থানীয়রা

মুন্সিগঞ্জের গজারিয়ায় হোসেন্দী ইউনিয়ন ডুবাচর গ্রাম সংলগ্ন নদী থেকে চাঁদাবাজির পর নিজেদের মধ্যে টাকা ভাগাভাগির সময় গাঁজাসহ ২ চাঁদাবাজকে আটক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন