চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরে অবস্থিত আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠান আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড ফ্যাক্টরিতে সোমবার (১৩ এপ্রিল) ভোররাত সাড়ে ৫টার হানা দিয়েছে সংঘবদ্ধ ডাকাত দল। দেশীয় অস্ত্র নিয়ে ফ্যাক্টরির পূর্ব পাশে ২০-২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল এ অতর্কিত হামলা চালায়। ডাকাতরা ফ্যাক্টরির ভেতর থেকে তামা/পিতল, মোটর এবং বৈদ্যুতিক ক্যাবলসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে পালানোর চেষ্টা করছিল। এসময় দায়িত্বরত আনসার সদস্যরা বাধা দিলে ডাকাত দল তাদের ওপর আক্রমণ করে। আত্মরক্ষার্থে আনসার সদস্যরা ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে ডাকাতরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে আনসার পি.সি মো. স্বপন বেপারীর নেতৃত্বে একটি দল তাদের ধাওয়া করে। এসময় ৩ ডাকাতকে হাতেনাতে আটক করে তারা। বাকি ডাকাতরা মালামাল নিয়ে পালিয়ে যায়।আটককৃত ডাকাতরা হলো, সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা এলাকার মোহাম্মদ সিরাজের ছেলে জাবেদ (২৭), একই এলাকার আবুল কালামের ছেলে শরিফুর রহমান (২৮) ও নোয়াখালির বেগমগঞ্জ থানার বন্তাবাড়ি এলাকার মো. শাহাজানের ছেলে রাসেল (২৯)।প্রতিষ্ঠানটির ডিজিএম (এইচআর এডমিন) ইমরুল কাদের ভূঁইয়া বলেন, আটককৃতদের কাছ থেকে ডাকাতি হওয়া কিছু বৈদ্যুতিক কাটা ক্যাবল, দেশিয় কিরিচ ও রামদা উদ্ধার করা হয়েছে। ঘটনার পর পর ফ্যাক্টরির সিকিউরিটি টিম ও আনসার সদস্যরা মিলে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছেন।সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ফ্যাক্টরীতে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। আটকৃত ডাকাতদের আদালতে প্ররণ করা হয়েছে। আদালত তাদের জেলহাজতে প্রেরণ করে। অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।কারাখানা সূত্রে জানা গেছে, গত দেড় বছরে এই ফ্যাক্টরীতে সাত বারের একাধিকবার ডাকাদির ঘটনা ঘটেছে। এছাড়া মব সৃস্টি করে লুটপাটের ঘটনা ঘটেছে। থানায় পৃথক মামলা ও জিডি হলেও সন্ত্রাসী এখনো বেপরোয়া। নানা কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সংঘবদ্ধ সেন্ডিকেট ও ডাকাত চক্র।এছাড়া গত ২৬ ফেব্রুয়ারী গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতদল লুটতরাজ ও হামলা চালায়। এ ঘটনায় বিএনপির ও অঙ্গ সংগঠনের দুই নেতাসহ সাতজনকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাভার পৌর কমিউনিটি সেন্টারে নারী ও শিশুর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার
সাভার পৌর কমিউনিটি সেন্টারে নারী ও শিশুর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

ঢাকার সাভারে থানার কাছেই পরিণত হয়েছে এক ভয়ংকর ‘মৃত্যুপুরী’। সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনের ভেতর থেকে এক নারী ও Read more

উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার
উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এসময় Read more

কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার
কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার

কক্সবাজারের উখিয়ায় ইয়াবাসহ এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এরপরই তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।পুলিশ জানায়, শনিবার (২৭ সেপ্টেম্বর) Read more

বড়পুকুরিয়া ৩য় ইউনিট বন্ধ, ৮ জেলায় লোডশেডিং
বড়পুকুরিয়া ৩য় ইউনিট বন্ধ, ৮ জেলায় লোডশেডিং

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। গর্ভনর ভালভ স্টিম সেন্সরের চারটি Read more

ভূঞাপুরে দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
ভূঞাপুরে দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণে সরকার নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার চর গাবসারা Read more

ভোলায় তৃতীয় দিনের মত চলছে বাস ধর্মঘট, সড়কে বিক্ষোভ
ভোলায় তৃতীয় দিনের মত চলছে বাস ধর্মঘট, সড়কে বিক্ষোভ

ভোলায় বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে হাতাহাতির ঘটনায় তৃতীয় দিনের মতো চলছে ধর্মঘট। বন্ধ রয়েছে ভোলার অভ্যন্তরীণ ৫টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন