কুড়িগ্রামের উলিপুরে আব্দুল আখের ওরফে ফাকের (৬০) নামে এক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৭ টায় উপজেলার পান্ডুল ইউনিয়নের ঢেঁকিয়ারাম গ্রামে এই ঘটনা ঘটে। আব্দুল আখের ওই গ্রামের মৃত বানছার আলীর ছেলে।পুলিশ জানায়, গত রবিবার ভোররাতে আব্দুল আখের ওরফে ফাকের ভোররাতে বাড়ির আঙ্গিনায় কূলগাছ ও বাঁশের সাথে ঝুলানো দোলনার প্লাস্টিকের রশির সাথে ফাঁস দেন। সকালে ঘুম থেকে উঠে তার ছেলে রুবেল মিয়ার স্ত্রী মাজেদা বেগম  শ্বশুরকে ঝুলানো অবস্থায় দেখতে পান। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দার্জিলিং, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে বিপর্যয়ের জন্য কী অপরিকল্পিত নির্মাণ দায়ী?
দার্জিলিং, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে  বিপর্যয়ের জন্য কী অপরিকল্পিত নির্মাণ দায়ী?

শনিবার রাত থেকে টানা বৃষ্টির জেরে ফুঁসতে থাকে তিস্তা, মহানন্দা ও তোর্সা নদী। গভীর রাতে কোথাও ভূমিধ্বস দেখা দেয় কোথাও Read more

বেনাপোলে ভারতীয় বিস্ফোরক পাউডার আটক
বেনাপোলে ভারতীয় বিস্ফোরক পাউডার আটক

যশোরের বেনাপোলের সীমান্তবর্তী বড় আঁচড়া গ্রাম থেকে দুই কেজি ৮শ’ গ্রাম ভারতীয় বিস্ফোরক পাউডার আটক করেছে বিজিবি। বুধবার (১ এপ্রিল) Read more

হোমনায় ক্যানোলা না বসাতে পেরে প্রাইভেটে অতিরিক্ত বিলের অভিযোগ
হোমনায় ক্যানোলা না বসাতে পেরে প্রাইভেটে অতিরিক্ত বিলের অভিযোগ

কুমিল্লার হোমনা উপজেলা সদরে অবস্থিত বেসরকারী হাসপাতাল গুলিতে রোগীদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে রোগী ও Read more

চূড়ান্ত হলো যুব বিশ্বকাপের ১৬ দল, বাংলাদেশসহ রয়েছে আরও যারা
চূড়ান্ত হলো যুব বিশ্বকাপের ১৬ দল, বাংলাদেশসহ রয়েছে আরও যারা

প্রতি দুই বছর পরপর আয়োজন করা হয় আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালেও বসতে চলেছে এই বয়সভিত্তিক প্রতিযোগিতার Read more

স্ত্রীসহ পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
স্ত্রীসহ পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ, হত্যা, স্বর্ণ চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ও Read more

মনোনয়ন পেলেন হবিগঞ্জের শাম্মী আক্তার
মনোনয়ন পেলেন হবিগঞ্জের শাম্মী আক্তার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন