যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের কাউয়াই দ্বীপে একটি পর্যটকবাহী হেলিকপ্টার দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।বৃহস্পতিবার বিকালে কালালাউ সমুদ্র উপকূলের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কোস্ট গার্ড। প্রাথমিক তথ্য মতে, হেলিকপ্টারটিতে এক পাইলটসহ মোট পাঁচজন ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এবং কাউয়াই ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা উদ্ধার অভিযান চালান। আহত দুজনকে দ্রুত উদ্ধার করে উইলকক্স মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।দেশটির কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে হেলিকপ্টারটি কালালাউ বিচ থেকে প্রায় ১০০ গজ দূরে একটি বালুচরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ছিল একটি হিউজেস ওএইচ-৬ কায়ুজ মডেলের। হেলিকপ্টারটি পরিচালনা করছিল এয়ারবোন এভিয়েশন নামের একটি ট্যুর কোম্পানি। কোস্ট গার্ডের কর্মকর্তা অ্যান্ড্রিউ উইলিয়ামস জানান, এই ঘটনায় তিনজনের মৃত্যুতে তারা গভীরভাবে দুঃখিত। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।এদিকে, এ দুর্ঘটনার ঘটনায় তদন্ত শুরু করেছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল: আইসিইউ অচল, জীবন ঝুঁকিতে রোগীরা
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল: আইসিইউ অচল, জীবন ঝুঁকিতে রোগীরা

চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে ১৯০১ সালে স্থাপিত প্রাচীন চিকিৎসা প্রতিষ্ঠান ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতাল বর্তমানে এক ভয়াবহ অব্যবস্থাপনা ও চিকিৎসা Read more

মুক্ত ১৫৪ ফিলিস্তিনিকে মিশরে পাঠাল ইসরায়েল
মুক্ত ১৫৪ ফিলিস্তিনিকে মিশরে পাঠাল ইসরায়েল

গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ১৫৪ জন মুক্ত ফিলিস্তিনি বন্দিকে মিশরে পাঠিয়েছে ইসরায়েল। এমনটি জানিয়েছে প্রিজনার্স মিডিয়া অফিস। এই বন্দিরা Read more

নয় দফা দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, প্রশাসকের কার্যালয় অবরুদ্ধ
নয় দফা দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, প্রশাসকের কার্যালয় অবরুদ্ধ

নয় দফা দাবিতে রাজধানীর সরকারি সাত কলেজ (প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি) প্রশাসকের কার্যালয় অবরুদ্ধ করেছেন সাত কলেজের ২৩-২৪ শিক্ষাবর্ষে অধ্যয়নরত Read more

৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলাম
৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলাম

গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে বেড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ Read more

বাঘায় ট্রাক চাপায় এক নারী নিহত
বাঘায় ট্রাক চাপায় এক নারী নিহত

রাজশাহীর বাঘা উপজেলায় মিনি ট্রাক চাপায় বানেরা বেগম ওরফে বানু (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।আজ শুক্রবার (১৫ আগস্ট) সকাল পৌণে ৬টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন