হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় জেলা পরিষদ প্রাঙ্গণে জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব এ কার্যক্রমের উদ্বোধন করেন।ডেঙ্গু ও এডিস প্রতিরোধে মশার বংশবিস্তার রোধ, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পরিষদ ও ডাক বাংলো প্রাঙ্গণে এ কার্যক্রম শুরু করা হয়।পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। আর এই কার্যক্রমে দিয়েই আমি কাজ শুরু করেছি। জেলা পরিষদের সকল স্থাপনা ও ডাক বাংলোয় এই কার্যক্রম চালানো হবে। হবিগঞ্জের ড্রেনেজ ব্যবস্থা নাজুক। শিগগিরই এই ড্রেনগুলোতেও পরিষ্কার-পরিচ্ছনতা কার্যক্রম চালানো হবে।পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অরুণ কৃষ্ণ পাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হাসবি সাঈদ চৌধুরী ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, জেলা পরিষদের কমকর্তারাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে জুয়ার আসরে যৌথ বাহিনীর অভিযান, ৬ জুয়াড়ি গ্রেপ্তার
ফরিদপুরে জুয়ার আসরে যৌথ বাহিনীর অভিযান, ৬ জুয়াড়ি গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় প্রকাশ্যে জুয়া খেলার সময় যৌথ বাহিনীর অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার হয়েছে। বুধবার (০১ অক্টোবর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া Read more

শাহজালাল বিমানবন্দরে যাত্রী হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট
শাহজালাল বিমানবন্দরে যাত্রী হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দালালচক্র, লাগেজ চুরি এবং যাত্রী হয়রানির মতো দীর্ঘদিনের সমস্যাগুলো নিরসনে এক নতুন আশার আলো দেখাচ্ছেন নবনিযুক্ত Read more

গভীর রাতে মোরগের ডাক শুনে দরজা খোলেন, এরপর কুপিয়ে হত্যা
গভীর রাতে মোরগের ডাক শুনে দরজা খোলেন, এরপর কুপিয়ে হত্যা

রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েছিলেন ঘরের বাসিন্দারা। হঠাৎ গভীর রাতে উঠানে মোরগের ডাক শুনে ধারণা হয়- কেউ হয়তো মুরগি চুরি Read more

পাইলট তৌকিরের প্রথম জানাজা সেনানিবাসে
পাইলট তৌকিরের প্রথম জানাজা সেনানিবাসে

উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের প্রথম জানাজা আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে Read more

‘অসাবধানতাবশত’ নিজ দেশেই বিমান হামলা চালাল ভারত!
‘অসাবধানতাবশত’ নিজ দেশেই বিমান হামলা চালাল ভারত!

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই নিজ দেশের ভূখণ্ডের বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। এ নিয়ে Read more

দীর্ঘ সময় জ্বালানিতে সরকারের ভর্তুকি দেয়া সম্ভব না: ডা. জাহেদ
দীর্ঘ সময় জ্বালানিতে সরকারের ভর্তুকি দেয়া সম্ভব না: ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হলে দীর্ঘ সময় জ্বালানিতে সরকারের ভর্তুকি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন