ভারতের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ‘আগামী সপ্তাহ থেকে মেডিকেল ও ব্যবসায়ী ভিসা চালু করবে ভারত।’ আজ সোমবার (১৩ এপ্রিল) বেলা ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।বর্তমান সম্পর্ক ইতিবাচক দিকে নিতে হলে উভয়পক্ষকেই আন্তরিক হতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা একটি ভালো শুরু চাই। ভালো মাইন্ডসেট থাকলে দুই দেশের সম্পর্ক ইতিবাচকভাবে অনেক দূর এগিয়ে যাবে। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু সমস্যা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। পাইপলাইনের ডিজেল দেয়ার কারণে ভারতকে ধন্যবাদ জানানো হয়েছে।’পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার মতো পালিয়ে যাওয়া সন্ত্রাসী সেখানে থাকাটা চ্যালেঞ্জিং। আওয়ামী লীগ, শেখ হাসিনা বলতে বাংলাদেশে কিছু নেই। দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আইনি প্রক্রিয়া অনুযায়ী হবে।’ এ সময় পররাষ্ট্র উপদেষ্টা জানান, শিগগিরই মেডিকেল ভিসা উন্মুক্তের বিষয়টি ইতিবাচকভাবে দেখবে ভারত।এ সময় তিনি বলেন, ‘বিএনপি দেশের জাতীয় স্বার্থ নিয়েই কাজ করবে। সেজন্য জনগনের ম্যান্ডেট থাকায় আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও শক্তিশালী অবস্থান নিতে পারছে সরকার।পাইপলাইনে জ্বালানি আসায় বাংলাদেশ ভারতকে কৃতজ্ঞতা জানিয়েছে বলেও জানিয়েছন পররাষ্ট্র উপদেষ্টা।গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির ৩ দিনের সফরে দিল্লি যান। সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেন তাঁরা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৭৩ যাত্রী নিয়ে ওড়ার আগমুহূর্তেই আগুন বিমানে
১৭৩ যাত্রী নিয়ে ওড়ার আগমুহূর্তেই আগুন বিমানে

আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী একটি আমেরিকান এয়ারলাইনস বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। মূলত ল্যান্ডিং গিয়ারে সমস্যা থেকে Read more

ইরানে শাসন ব্যবস্থা পরিবর্তনই একমাত্র সমাধান: রেজা পাহলভি
ইরানে শাসন ব্যবস্থা পরিবর্তনই একমাত্র সমাধান: রেজা পাহলভি

ইরানের সর্বশেষ রাজতন্ত্রের উত্তরাধিকারী রেজা পাহলভি স্থানীয় সময় সোমবার (২৩ জুন) পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছেন যে স্থায়ী ‘শান্তি ও আঞ্চলিক Read more

টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে রদবদল
টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে রদবদল

ওয়ানডে সিরিজ শেষ হয়েছে স্পিনের দাপটে। সেই ধারাবাহিকতা নিয়েই এবার চট্টগ্রামে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজে Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

মেরুদণ্ড অস্ত্রোপচারে নজির গড়ল যশোর হাসপাতাল, সফল ৪৫ জন
মেরুদণ্ড অস্ত্রোপচারে নজির গড়ল যশোর হাসপাতাল, সফল ৪৫ জন

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের রফি বিশ্বাসের ছেলে আব্দুল লতিফ (৪৫)।  ২০২৫ সালের ডিসেম্বর মাসে একটি দুর্ঘটনা শিকার Read more

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। রবিবার (১৯ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন