ঢালিউড কুইন অপু বিশ্বাস। বর্তমানে অভিনয়ে নিয়মিত না থাকলেও বছরজুড়েই আলোচনায় থাকেন তিনি।বিভিন্ন শোরুমের ফিতা কাটা থেকে শুরু করে নানা প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমোশনে তাকে প্রায়ই দেখা যায়। এর বাইরে স্যোশাল মিডিয়ায় নিত্যনতুন লুকে ছবি পোস্ট করে ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়ান এই নায়িকা। যদিও কাজের বাইরেও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে তার ব্যক্তিগত জীবন। দীর্ঘ ক্যারিয়ারে চড়াই-উতরাই পেরোনো এই তারকা সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা দিক নিয়ে খোলাখুলি কথা বলেছেন। সেখানে বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস বলেন, ‘বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল ছিল। নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।’ভবিষ্যতে নতুন করে ঘর বাঁধার কোনো পরিকল্পনা আছে কিনা, এমন প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, ‘এই মুহূর্তেই এমন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই।’ বর্তমান সময়ের ট্রল ও সমালোচনা প্রসঙ্গেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। অপু বিশ্বাস জানান, এসব নেতিবাচক বিষয় নিয়ে তিনি মোটেও বিচলিত নন। বরং অধিকাংশ ক্ষেত্রে এসব তিনি এড়িয়ে চলেন এবং মাঝে মাঝে বেশ উপভোগও করেন।সাক্ষাৎকারে শুটিং ফ্লোরের প্রসঙ্গে উঠে আসতে অপু বিশ্বাস বলেন, ‘প্রিভিয়াসে একটু বেশি বাচ্চা ছিলাম। ক্যামেরার সামনে কী বলে ফেলতাম, কী করে ফেলতাম… কারণ ইমোশনের জন্য ক্যামেরা না। ক্যামেরা হচ্ছে পাবলিক ফেস করতে হয়।’উল্লেখ্য, আসছে কুরবানির ঈদে অপু বিশ্বাসের নতুন সিনেমা ‘সিক্রেট’ মুক্তি পেতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এই সিনেমাটি নিয়ে এখনই কোনো স্পষ্ট কথা বলতে পারেননি এই অভিনেত্রী।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৫২ জন
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৫২ জন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে আক্রান্ত হয়ে কারও Read more

সপ্তম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে ঠেকাল প্রশাসন, জরিমানা ৫০ হাজার
সপ্তম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে ঠেকাল প্রশাসন, জরিমানা ৫০ হাজার

নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ের আয়োজনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১১ জুলাই) উপজেলার খলিফাপাড়া মহল্লায় Read more

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা
আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে Read more

মারা গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার গালভান
মারা গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার গালভান

মারা গেছেন আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার লুইস গালভান। ১৯৮৭ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। গালভানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন Read more

১৮ জুন: নামাজের সময়সূচি
১৮ জুন: নামাজের সময়সূচি

ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া Read more

কুমিল্লায় রাস্তার নিম্নমানের কাজ বন্ধ করালেন হাসনাত আবদুল্লাহ
কুমিল্লায় রাস্তার নিম্নমানের কাজ বন্ধ করালেন হাসনাত আবদুল্লাহ

শুধুমাত্র হাতের টানেই উঠে আসছে সদ্য কার্পেটিং করা রাস্তার ঢালাই। কোথাও বিটুমিন নেই, কোথাও খোয়া ছাড়াই লাল মাটির ওপর পিচ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন